ঢাকা ০৪:৫০ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী অনেককেই এখন চেনেন না ইলিয়াস কাঞ্চন, মনেও রাখতে পারেন না কেউ যদি আমাকে গালি দেয় তাহলে আমার গুনাহ মাফ হবে: জামায়াত আমির  তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে : তথ্যপ্রযুক্তিমন্ত্রী মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: ডা. জুবাইদা রহমান পে-স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর ‘সাংবাদিকের লেখায় কিছু যায় আসে না!’ বোরহানউদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সে বেতন-টিএ-ডিএ নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি শরীয়তপুরে কু’প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে চুরির অপবাদে নি’র্যা’তন, গ্রে’প্তার ২ কুমিল্লায় মোহনা টেলিভিশন অফিসে লুট: দুই আসামি গ্রেপ্তার সোনামসজিদ বন্দরে অবকাঠামো সংকট ব্যবসায়ীদের ক্ষতি, সরকারের দৃষ্টি কামনা” আব্দুল ওয়াহেদর

ভারতীয় অভিবাসীর ট্রাক চাপায় দুমড়ে-মুচড়ে গেলো গাড়ি, নিহত ৩

যুক্তরাষ্ট্রের ২১ বছর বয়সী এক অবৈধ ভারতীয় অভিবাসীর ট্রাক চাপায় তিনজন নিহত হয়েছেন। তার নাম জাসনপ্রিত সিং বলে জানা গেছে। নেশাগ্রস্ত অবস্থায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তিনি এ ঘটনা ঘটান।
মার্কিন সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, জাসনপ্রিত তার সেমি-ট্রাক নিয়ে যাচ্ছিলেন। ওই সময় নেশাগ্রস্ত থাকায় ধীরে চলা সামনের গাড়িগুলোকে সজোরে ধাক্কা মারেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বৃহস্পতিবার (২৩ অক্টোবর) জানিয়েছে, জাসনপ্রিত সিং ২০২২ সালে অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন। ওই বছরের মার্চ মাসে ক্যালিফোর্নিয়ার এল সেন্ট্রোতে তাকে আটক করেছিল বর্ডার পেট্রল এজেন্টরা। তবে ‘আটকের বিকল্প’ নীতির আওতায় তাকে ছেড়ে দেওয়া হয়। সাধারণ এ নীতিতে অবৈধ অভিবাসীদের আটকের পর তাদের বিচার না হওয়া পর্যন্ত বন্দিশালা থেকে মুক্তি দেওয়া হয়।

ট্রাকটির ড্যাশক্যামে ভয়াবহ এ দুর্ঘটনার পুরো ভিডিও ধরা পড়েছে। এতে দেখা যাচ্ছে একাধিক গাড়িতে প্রচণ্ড গতিতে তার ট্রাক আছড়ে পড়ছে। ওই সময় তার ট্রাকের চাপায় তিনজন নিহত এবং বেশ কয়েকজন আহত হন। যার মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। নিহতদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।

পুলিশ জানিয়েছে, নেশাগ্রস্ত থাকায় সামনের গাড়ি খেয়ালই করেননি জাসনপ্রিত। ফলে তিনি কোনো ব্রেকও চাপেননি। আটকের পর পরীক্ষায় নিশ্চিত হওয়া যায় তিনি মাদক গ্রহণ করেছিলেন। এ ঘটনায় জাসনপ্রিত নিজেও আহত হয়েছেন। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে, এ ভারতীয়র যুক্তরাষ্ট্রে থাকার কোনো বৈধ কাগজপত্র ছিল না। এরআগে গত আগস্টে হারজিন্দার সিং নামে এক ভারতীয় ফ্লোরিডার পোর্ট পিয়ার্সে ট্রাক নিয়ে দুর্ঘটনা ঘটান। এতে তিনজনের মৃত্যু হয়েছিল। তিনি ২০১৮ সালে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন এবং ক্যালিফোর্নিয়া থেকে বাণিজ্যিক গাড়ি চালানোর লাইসেন্স নিয়েছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী

ভারতীয় অভিবাসীর ট্রাক চাপায় দুমড়ে-মুচড়ে গেলো গাড়ি, নিহত ৩

আপডেট সময় ০৪:০৮:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫