ঢাকা ০৫:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী অনেককেই এখন চেনেন না ইলিয়াস কাঞ্চন, মনেও রাখতে পারেন না কেউ যদি আমাকে গালি দেয় তাহলে আমার গুনাহ মাফ হবে: জামায়াত আমির  তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে : তথ্যপ্রযুক্তিমন্ত্রী মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: ডা. জুবাইদা রহমান পে-স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর ‘সাংবাদিকের লেখায় কিছু যায় আসে না!’ বোরহানউদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সে বেতন-টিএ-ডিএ নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি শরীয়তপুরে কু’প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে চুরির অপবাদে নি’র্যা’তন, গ্রে’প্তার ২ কুমিল্লায় মোহনা টেলিভিশন অফিসে লুট: দুই আসামি গ্রেপ্তার সোনামসজিদ বন্দরে অবকাঠামো সংকট ব্যবসায়ীদের ক্ষতি, সরকারের দৃষ্টি কামনা” আব্দুল ওয়াহেদর

বরফ কলের পাইপ লিকেজে বিষাক্ত গ্যাস নিঃসরণ, অসুস্থ ৫

পটুয়াখালীর মহিপুরে গাজী আইস প্ল্যান্ট নামের একটি বরফ কলের কনডেন্সার পাইপ লিকেজ থেকে বিষাক্ত অ্যামোনিয়া গ্যাস ছড়িয়ে পড়ে। এতে প্রায় ৫ জন অসুস্থ হয়ে যান।
বুধবার (২২ সেপ্টেম্বর) রাত ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আশপাশের প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে গ্যাস ছড়িয়ে পড়ে। এতে এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়ে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে হঠাৎ বরফ কলের একটি কনডেন্সার পাইপ লিকেজ হয়। এতে মুহূর্তেই ওই এলাকায় তীব্র গন্ধের অ্যামোনিয়া গ্যাস ছড়িয়ে পড়ে এবং বরফ কলের আশপাশে থাকা অনেকের শ্বাসকষ্ট শুরু হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে ওই বরফ কলের মধ্যে থাকায় শ্বাসকষ্টে অসুস্থ হওয়া ৫ জেলেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

গাজী আইস প্ল্যান্টের পরিচালক রাশেদুল ইসলাম রক্তিম বলেন, এটি একটি দুর্ঘটনা। তবে বরফ কলের পাশে কিছু জেলেরা থাকায়, তারা গ্যাসের গন্ধে অসুস্থ হয়ে পড়েছে। কিন্তু এলাকার মানুষ সতর্কতা অবলম্বন করায় কেউ অসুস্থ হয়নি। তবে যারা অসুস্থ আছে তারাও খুব দ্রুত সুস্থ হয়ে যাবে।

কলাপাড়া ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আবুল হোসেন বলেন, অ্যামোনিয়া গ্যাস মারত্মক ঝুঁকিপূর্ণ গ্যাস। এ গ্যাস ছড়িয়ে পড়ার পর আমরা অসুস্থদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছি। এর আগেও আরও কয়েকটি বরফ কলে এ ধরনের ঘটনা ঘটেছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী

বরফ কলের পাইপ লিকেজে বিষাক্ত গ্যাস নিঃসরণ, অসুস্থ ৫

আপডেট সময় ০২:৫০:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫