ঢাকা ০২:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর একাত্তরে ভুল করা দলকে উসকানির রাজনীতি বন্ধের আহ্বান প্রধানমন্ত্রীর কুষ্টিয়ায় আমির হামজার গাড়ি ভাঙচুর, জামায়াত-গণঅধিকারের সংঘর্ষ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপকের মরদেহ উদ্ধার আবারও ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, নিহত ৪৭ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বসছে ‘অটো ফাইন সিস্টেম’ লালমনিরহাটে আবাসিক হোটেলের আড়ালে ব্ল্যাকমেইল ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ পটুয়াখালী পৌরসভার প্রশাসকসহ ৩ কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ​ব্রাহ্মণপাড়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

এনডিটিভির ৬৫ শতাংশ নিয়ন্ত্রণ গৌতম আদানির হাতে!

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির ৬৫ শতাংশের ওপর মালিকানা যাচ্ছে শিল্পপতি গৌতম আদানির হাতে। এনডিটিভির প্রতিষ্ঠাতা প্রণয় রায় ও রাধিকা রায় ২৩ ডিসেম্বর জানিয়েছেন, সংস্থার একটা বড় অংশের শেয়ার তারা বিক্রি করছেন। আর তা তারা বিক্রি করছেন গৌতম আদানির সংস্থার কাছে। ফলে এই টিভি চ্যানেলের ৬৫ শতাংশের সত্ত্ব যাচ্ছে গৌতম আদানির সংস্থার কাছে।

এনডিটিভির প্রতিষ্ঠাতা রাধিকা রায় ও প্রণয় রায় এনডিটিভির ২৭.২৬ শতাংশ সত্ত্ব বিক্রি করেছেন গৌতম আদানির সংস্থার কাছে। যার ফলে এনডিটিভির মালিকানার ৬৪.৭১ শতাংশ আদানির সংস্থার হাতে থাকবে।

ইতোমধ্যেই গৌতম আদানি এনডিটিভির ৩৭ শতাংশে নিয়ন্ত্রণ রেখেছেন। তারপর নতুন করে এলো এই খবর। ঘটনা ঘিরে ইতোমধ্যেই এনডিটিভির পক্ষ থেকে নিজেদের বিবৃতি প্রকাশ করেছেন এনডিটিভির প্রতিষ্ঠাতা প্রণয় ও রাধিকা রায়। জানা গেছে, এনডিটিভির পক্ষ থেকে দেওয়া সমস্ত শর্তে রাজি হয়েছেন গৌতম আদানি। সেই মর্মেই এই পদক্ষেপ বলেও জানা গেছে।

এদিকে, এনডিটিভি নেটওয়ার্কের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘খোলা প্রস্তাবের পর এএমজি নেটওয়ার্ক এনডিটিভির সবচেয়ে বড় একক শেয়ারহোল্ডার হিসেবে উঠে আসছে।’ সেখানেই জানানো হয়েছে, এনডিটিভির একটা বড় অংশের সত্ত্ব যাচ্ছে এএমজি নেটওয়ার্কের আওতায়। জানা গেছে, খোলা প্রস্তাবের পর থেকেই এ সিদ্ধান্ত গৃহিত হয়েছে।

এনডিটিভির পক্ষ থেকে জানানো হয়েছে, আদানির তরফের খোলা প্রস্তাব দেওয়ার পর এনডিটিভির সত্ত্ব বিক্রির বিষয়ে দুই তরফে আলোচনা শুরু হয়। এনডিটিভির প্রতিষ্ঠাতারা বলছেন, দুই তরফেই আলোচনা অত্যন্ত ফলপ্রসূ ও লক্ষ্যনিষ্ঠভাবে গঠনমূলক পদ্ধতিতে এগিয়েছে। এরপর এই উপসংহারে উপনীত হন এনডিটিভির প্রতিষ্ঠাতা রাধিকা রায় ও প্রণয় রায়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর

এনডিটিভির ৬৫ শতাংশ নিয়ন্ত্রণ গৌতম আদানির হাতে!

আপডেট সময় ০১:০৬:২৪ অপরাহ্ন, শনিবার, ২৪ ডিসেম্বর ২০২২