ঢাকা ০৫:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী অনেককেই এখন চেনেন না ইলিয়াস কাঞ্চন, মনেও রাখতে পারেন না কেউ যদি আমাকে গালি দেয় তাহলে আমার গুনাহ মাফ হবে: জামায়াত আমির  তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে : তথ্যপ্রযুক্তিমন্ত্রী মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: ডা. জুবাইদা রহমান পে-স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর ‘সাংবাদিকের লেখায় কিছু যায় আসে না!’ বোরহানউদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সে বেতন-টিএ-ডিএ নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি শরীয়তপুরে কু’প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে চুরির অপবাদে নি’র্যা’তন, গ্রে’প্তার ২ কুমিল্লায় মোহনা টেলিভিশন অফিসে লুট: দুই আসামি গ্রেপ্তার সোনামসজিদ বন্দরে অবকাঠামো সংকট ব্যবসায়ীদের ক্ষতি, সরকারের দৃষ্টি কামনা” আব্দুল ওয়াহেদর

মব সৃষ্টি করে বিধবার টাকা ও চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ

  • নাটোর প্রতিনিধি
  • আপডেট সময় ১২:৪৪:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
  • ৬০০ বার পড়া হয়েছে

নাটোরের বড়াইগ্রামে ছাত্রদল নেতা-কর্মীদের বিরুদ্ধে ফুল কুমারী গোমেজ (৪৫) নামে এক বিধবা নারীর বাড়িতে মব সৃষ্টি করে টাকা ও সোনার চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

গত বুধবার (২২ অক্টোবর) দিবাগত রাতে ওই নারী বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও ১০-১২ জনকে আসামি করে থানায় লিখিত অভিযোগ করেছেন। এর আগে মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার দিঘইর গ্রামে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী ফুল কুমারী গোমেজ দিঘইর গ্রামের মৃত করনেলিউস গোমেজের স্ত্রী।

অভিযুক্তরা হলেন- উপজেলার চরগোবিন্দপুর গ্রামের গোলজার হোসেনের ছেলে নিসান হাসান (২২), কুশমাইল গ্রামের আজিমুদ্দিনের ছেলে নয়ন হোসেন (২৩) সরাবাড়িয়া গ্রামের ইউসুফ আলীর ছেলে কামরুল ইসলাম (২০) ও ময়লাল আলীর ছেলে হৃদয় হাসান (২১)। তাদের মধ্যে নিসান জোনাইল ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক, নয়ন সিনিয়র সহ-সভাপতি, কামরুল সাংগঠনিক সম্পাদক ও হৃদয় ছাত্রদল কর্মী।

জানা যায়, একমাত্র মেয়ে ঢাকায় লেখাপড়া করায় ওই বিধবা নারী একাই বাড়িতে থাকেন। মঙ্গলবার রাতে অভিযুক্তরা তার বাড়িতে গিয়ে দরজা খুলতে বলেন। তিনি দরজা খুলতে না চাইলে ঘরে আগুন ধরিয়ে দেয়ার হুমকি দেন। পরে দরজা খুলে দিলে তারা ঘরে প্রবেশ করে তল্লাশি চালান। এ সময় বিছানার নিচ থেকে ৫ হাজার টাকা ও ওই নারীর গলা থেকে সোনার মালা নিয়ে চলে যান।

ফুল কুমারী গোমেজ বলেন, আমি বারবার অনুরোধ করার পরও তারা আমার কথা শোনেনি। তারা আমার বিরুদ্ধে অপবাদ দিয়ে মব সৃষ্টি করে টাকা ও স্বর্ণ নিয়ে গেছে। আমি এই ঘটনার বিচার চাই।

অভিযুক্ত নিসান হাসান বলেন, অভিযোগের বিষয়ে আমার জানা নাই। তবে ওই মহিলা মদ তৈরি করেন। আমরা মদ বিক্রিতে বাধা দেওয়ায় তিনি এ ধরনের অভিযোগ করতে পারেন। নাম প্রকাশ না করার শর্তে চরগোবিন্দপুর গ্রামের এক ব্যক্তি বলেন, ছাত্রদল নেতা নিসান ঈশ্বরদীর একটি হত্যা মামলার আসামি। তবে তিনি এখন জামিনে আছেন। তার বাবা গোলজার হোসেন ধর্ষণ চেষ্টা মামলার আসামি হিসেবে জেলহাজতে রয়েছেন।

বড়াইগ্রাম থানার ওসি গোলাম সারওয়ার হোসেন বলেন, ভুক্তভোগী নারী বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী

মব সৃষ্টি করে বিধবার টাকা ও চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ

আপডেট সময় ১২:৪৪:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫