ঢাকা ০৫:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী অনেককেই এখন চেনেন না ইলিয়াস কাঞ্চন, মনেও রাখতে পারেন না কেউ যদি আমাকে গালি দেয় তাহলে আমার গুনাহ মাফ হবে: জামায়াত আমির  তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে : তথ্যপ্রযুক্তিমন্ত্রী মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: ডা. জুবাইদা রহমান পে-স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর ‘সাংবাদিকের লেখায় কিছু যায় আসে না!’ বোরহানউদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সে বেতন-টিএ-ডিএ নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি শরীয়তপুরে কু’প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে চুরির অপবাদে নি’র্যা’তন, গ্রে’প্তার ২ কুমিল্লায় মোহনা টেলিভিশন অফিসে লুট: দুই আসামি গ্রেপ্তার সোনামসজিদ বন্দরে অবকাঠামো সংকট ব্যবসায়ীদের ক্ষতি, সরকারের দৃষ্টি কামনা” আব্দুল ওয়াহেদর

থাইল্যান্ডে দুর্ঘটনা, আহত বাকৃবি শিক্ষার্থী সাঈদের মৃত্যু

  • বাকৃবি প্রতিনিধি
  • আপডেট সময় ১২:৩১:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
  • ৫৯৩ বার পড়া হয়েছে

থাইল্যান্ডে সড়ক দুর্ঘটনায় আহত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পশুপালন অনুষদের ইন্টার্ন শিক্ষার্থী জাকারিয়া হোসাইন সাঈদ তার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে তার মৃত্যুর কথা জানায় পরিবার। মৃত্যুর বিষয়টি সকালে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের পশু পালন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রুহুল আমিন। জানা যায়, ইন্টার্নশিপ প্রগ্রামের অংশ হিসেবে তিনি গত ৫ আগস্ট থেকে থাইল্যান্ডে অবস্থান করছিলেন।

গত ১৪ অক্টোবর থাইল্যান্ডে ইন্টার্নশিপ করার সময় তিনি এবং তার দুই বন্ধু আপন ও রাব্বি মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হন। মোটরসাইকেল চালাচ্ছিলেন সাঈদ। তার অবস্থা গুরুতর ছিল না। তিনি দেশে ফিরে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী নিজের বাড়িতে থেকে বাহ্যিক ইনজুরির চিকিৎসা নিচ্ছিলেন।

অন্যদিকে রাব্বি দেশে চিকিৎসা নিচ্ছেন এবং আপন গুরুতর অসুস্থ অবস্থায় এখনো থাইল্যান্ডে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
অধ্যাপক ড. মো. রুহুল আমিন বলেন, ‘থাইল্যান্ডে মোটরসাইকেল দুর্ঘটনায় সাঈদ খুব বেশি আহত ছিলেন না। তার দেহের সব শারীরিক টেস্টের ফলাফল নরমাল ছিল। কিন্তু আজকে রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে তার মৃত্যুর খবর জানানো হয়।

আমরা ধারণা করছি, স্ট্রোক বা হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যেতে পারেন।’
সাঈদের জানাজা তার নিজ বাড়ি বাকৃবি ফিশারিজ মোড় সংলগ্ন ময়মনসিংহ সদরের দীঘারকান্দা ঈদগাহ মাঠে আজ আসরের নামাজের পর অনুষ্ঠিত হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী

থাইল্যান্ডে দুর্ঘটনা, আহত বাকৃবি শিক্ষার্থী সাঈদের মৃত্যু

আপডেট সময় ১২:৩১:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫