ঢাকা ০৬:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী অনেককেই এখন চেনেন না ইলিয়াস কাঞ্চন, মনেও রাখতে পারেন না কেউ যদি আমাকে গালি দেয় তাহলে আমার গুনাহ মাফ হবে: জামায়াত আমির  তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে : তথ্যপ্রযুক্তিমন্ত্রী মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: ডা. জুবাইদা রহমান পে-স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর ‘সাংবাদিকের লেখায় কিছু যায় আসে না!’ বোরহানউদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সে বেতন-টিএ-ডিএ নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি শরীয়তপুরে কু’প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে চুরির অপবাদে নি’র্যা’তন, গ্রে’প্তার ২ কুমিল্লায় মোহনা টেলিভিশন অফিসে লুট: দুই আসামি গ্রেপ্তার সোনামসজিদ বন্দরে অবকাঠামো সংকট ব্যবসায়ীদের ক্ষতি, সরকারের দৃষ্টি কামনা” আব্দুল ওয়াহেদর

মুন্সিগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার

জুলাই আন্দোলনের একাধিক হত্যা মামলার আসামি ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মুন্সিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক সাজ্জাত হোসেন সাগরকে গ্রেফতার করেছে পুলিশ।

গত বুধবার (২২ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে রাজধানীর ডেমরা এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। পরে ভোরে তাকে মুন্সিগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়। পুলিশ জানায়, জুলাই আন্দোলনে অংশ নিয়ে সংঘটিত একাধিক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাগরের বিরুদ্ধে কয়েকটি মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

জানা গেছে, ২০২৪ সালের ৪ আগস্ট মুন্সিগঞ্জে আন্দোলন চলাকালে তিনজনকে হত্যার ঘটনাসহ সাগরের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিও ফুটেজে তাকে অস্ত্র হাতে আন্দোলনকারীদের ওপর গুলি চালাতে দেখা যায়। ছাত্রলীগের পদ ছাড়াও সাজ্জাত হোসেন সাগর মুন্সিগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র হিসেবে দায়িত্ব পালন করছিলেন। আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে তিনি পলাতক ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী

মুন্সিগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার

আপডেট সময় ১২:০৫:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫