ঢাকা ০৬:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী অনেককেই এখন চেনেন না ইলিয়াস কাঞ্চন, মনেও রাখতে পারেন না কেউ যদি আমাকে গালি দেয় তাহলে আমার গুনাহ মাফ হবে: জামায়াত আমির  তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে : তথ্যপ্রযুক্তিমন্ত্রী মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: ডা. জুবাইদা রহমান পে-স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর ‘সাংবাদিকের লেখায় কিছু যায় আসে না!’ বোরহানউদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সে বেতন-টিএ-ডিএ নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি শরীয়তপুরে কু’প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে চুরির অপবাদে নি’র্যা’তন, গ্রে’প্তার ২ কুমিল্লায় মোহনা টেলিভিশন অফিসে লুট: দুই আসামি গ্রেপ্তার সোনামসজিদ বন্দরে অবকাঠামো সংকট ব্যবসায়ীদের ক্ষতি, সরকারের দৃষ্টি কামনা” আব্দুল ওয়াহেদর

আ.লীগ নেতা তুহিন গ্রেপ্তার

  • রংপুর প্রতিনিধি
  • আপডেট সময় ১১:৩৫:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
  • ৬০২ বার পড়া হয়েছে

রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমন ও হত্যাচেষ্টার অভিযোগে দায়ের হওয়া তিন মামলার আসামি সাবেক সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন তুহিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যায় রংপুর নগরীর আদালত এলাকায় কেরামতিয়া মসজিদের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তুহিন রংপুর মহানগর আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক, ১৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার সন্ধ্যা ৬টার দিকে মামলার কাজ শেষে ফেরার পথে আদালতের পাশে কেরামতিয়া মসজিদের সামনে থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে তাকে থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশ সূত্রে জানা গেছে, জাহাঙ্গীর হোসেন তুহিন মোট তিনটি মামলার আসামি। তিনি রংপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এ দীর্ঘদিন পিপি হিসেবে দায়িত্ব পালন করেছেন। জুলাই অভ্যুত্থানের পর তার পিপি পদ বাতিল করা হয়। এরপরও তিনি নিয়মিত আদালতে উপস্থিত থেকে আইন পেশা নিয়োজিত ছিলেন।

রংপুর মহানগর কোতোয়ালি থানার ওসি আতাউর রহমান কালবেলাকে বলেন, আওয়ামী লীগ নেতা ও সাবেক পিপি তুহিনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলন দমন ও হত্যাচেষ্টার অভিযোগে কোতোয়ালি থানায় দুটি এবং তাজহাট থানায় একটি মামলা রয়েছে। আইনিপ্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী

আ.লীগ নেতা তুহিন গ্রেপ্তার

আপডেট সময় ১১:৩৫:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫