রংপুরের মিঠাপুকুরের মাঝগ্রাম দারুল হুদা দাখিল মাদ্রাসার নিয়মিত কমিটি গঠনের লক্ষে মাদ্রাসা কতৃপক্ষ ২৩ অক্টোবর নির্বাচনের দিন তারিখ ধার্যকরে তফশিল ঘোষনা করলেও এলাকায় প্রচার প্রচারনা ছাড়াই এ নির্বাচন আয়োজনের অভিযোগে মাদ্রাসার ছাত্রছাত্রী অভিভাবক বৃন্দ স্বাক্ষরিত নির্বাচন বন্ধের দাবিতে একটি অভিযোগ উপজেলা নির্বাহী অফিসার বরাবরে গত ১৬-১০-২৫ ইং তারিখে দায়ের করলে ও অভিযোগের তদন্ত কিংবা কোন ব্যবস্থা গ্রহন ছাড়াই, আজ বৃহস্পতিবার মাদ্রাসার নিয়মিত ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার বলছেন, অভিযোগ পেয়েছি। অভিযোগ পত্রটি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে তদন্তের জন্য প্রেরন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা বলা হরে, তিনি বলেন তা তো জানি না।? এ দিকে অভিযোগ কারী অভিভাবক ভোটার রা বলছেন নির্বাচন বন্ধের জন্য আমরা উপজেলা নির্বাহী অফিসার বরাবর আবেদন করলাম, তিনি তদন্ত ছাড়াই কিভাবে এ নির্বাচন অনুষ্ঠান করাচ্ছেন
সংবাদ শিরোনাম ::
মাঝগ্রাম মাদ্রাসার নির্বাচন বন্ধের দাবিতে ইউ এন,ও,র নিকট অভিযোগ
-
আশিকুর রহমান, মিঠাপুকুর( রংপুর) - আপডেট সময় ০৭:০৬:১৩ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
- ৬২৩ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ






















