ঢাকা ১০:০৭ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী ঢাকাসহ সারাদেশে হঠাৎ সর্বোচ্চ সতর্কতা জা‌রি করলো পুলিশ সদর দপ্তর ৭ কেজি সোনা নিয়ে ভারতে ঢুকতে গিয়ে ধরা পড়লেন যুবক অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রবাসীর স্ত্রীর গোসলের ভিডিও করে ধরা খেলেন শফিকুল বিএনপি ব্যর্থ হলে দেশে কেউ বাস করতে পারবে না: স্বাস্থ্যমন্ত্রী নির্বাহী পরিচালকদের দায়িত্ব বাড়াল বিএসইসি মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব: আইনমন্ত্রী ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির অনুমতি দেওয়া যাবে না : ট্রাম্প শিবগঞ্জ সীমান্তে ২৬ লাখ টাকার ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ জব্দ

চান্দিনায় আয়ুর্বেদিক চিকিৎসার নামে প্রতারণার অভিযোগ

কুমিল্লার চান্দিনা উপজেলায় ভুয়া সার্টিফিকেট দেখিয়ে দীর্ঘদিন ধরে আয়ুর্বেদিক চিকিৎসার নামে প্রতারণা চালিয়ে যাচ্ছেন মো. ওমর ফারুক নামে এক ব্যক্তি। সে নিজেকে বাংলাদেশ বোর্ড অব ইউনানী অ্যান্ড আয়ুর্বেদিক সিস্টেমস অব মেডিসিন এর সার্টিফিকেটধারী চিকিৎসক পরিচয় দিয়ে তিন মাসের মধ্যে রোগীদেরকে পাইলস সহ সকল প্রকার জটিল রোগ থেকে সম্পূর্ণ আরোগ্যের আশ্বাস দেয়। কথিত চিকিৎসক ওমর ফারুক চান্দিনার মহিচাইল ইউনিয়নের জামিরাপাড়া গ্রামের ফজলুর রহমান এর ছেলে।

চিকিৎসার নামে প্রতারণার অভিযোগ এনে গতকাল মঙ্গলবার সকালে বরকইট ইউনিয়নের খিরাসার মোহনপুর গ্রামের বাসিন্দা আব্দুল্লাহ আল মামুন (৪৩) চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর এ বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং স্থানীয় সেনা ক্যাম্প কমান্ডারকে এর অনুলিপি প্রদান করেন।

লিখিত অভিযোগের তিনি উল্লেখ করেন, দীর্ঘদিন তিনি পাইলস রোগে ভুগছিলেন। স্থানীয় এক ব্যক্তির পরামর্শে আয়ুর্বেদিক চিকিৎসক ওমর ফারুকের কাছে যান। প্রথমে ৫ হাজার টাকার কিছু ভেষজ ঔষুধ দেন। কিন্তু কোনো উন্নতি না হওয়ায় পরবর্তীতে আরও ২০ হাজার টাকা এবং পরে ভারত থেকে ওষুধ আনতে হবে বলে আরও ২০ হাজার টাকা দাবি করেন। এভাবে তিন দফায় মোট ৪৫ হাজার টাকা নিলেও রোগের কোনো উন্নতি হয়নি।

খোঁজ নিয়ে জানা যায়, ওমর ফারুক আয়ুর্বেদিক চিকিৎসার নামে মানুষকে ফাঁদে ফেলে দীর্ঘদিন ধরে প্রতারণা চালিয়ে যাচ্ছেন। মানুষ প্রতারণার শিকার হলেও লোকলজ্জা ও ভয়ভীতির কারণে কেউ অভিযোগ করেননি। ভুক্তভোগী আব্দুল্লাহ আল মামুন বলেন, প্রথমে তিনি খুব আত্মবিশ্বাসের সঙ্গে বলেছিলেন তিন মাসের মধ্যে ভালো করে দিবেন। ভালো না হলে টাকা ফেরত দেওয়ার আশ্বাসও দেন। কিন্তু আমার রোগ ভালো না হওয়ায় টাকা ফেরত চাইলে তিনি উল্টো আমাকে বিভিন্নভাবে হুমকি দেন। আমি পশাসনের নিকট সুষ্ঠু বিচার চাই। এ ঘটনায় অভিযুক্ত ওমর ফারুককে একাধিক কল দিলেও তিনি কল রিসিভ না করায় মন্তব্য নেয়া সম্ভব হয়নি। তবে বাংলাদেশ বোর্ড অব ইউনানী অ্যান্ড আয়ুর্বেদিক সিস্টেমস অব মেডিসিন এর অনলাইনে তার নিবন্ধন সঠিক পাওয়া যায়। তিনি ইউনারী ক্যাটাগরি-বি এর সনদ প্রাপ্ত। তার রেজিঃ নং- ৩৯১৮।

এ ব্যাপারে চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাবেদ উল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরিফুর রহমান বলেন, লিখিত অভিযোগ আমার দপ্তরে এসেছে। খুব শীঘ্রই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আশরাফুল হক বলেন, ভুক্তভোগী যদি প্রতারিত হয়ে থাকেন থানায় মামলা করলে এই বিষয়ে থানা প্রশাসন ব্যবস্থা নিবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী

চান্দিনায় আয়ুর্বেদিক চিকিৎসার নামে প্রতারণার অভিযোগ

আপডেট সময় ১২:৪৪:৫৯ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫