সংবাদ শিরোনাম ::
মৌলভীবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিসে পুনরায় ‘মার্কা’ বাণিজ্য ও হয়রানির অভিযোগ পরিস্থিতি বেগতিক-পালানোর প্রস্তুতিতে অতিথি ডটকমের মূল হোতা সাইফুল ময়মনসিংহ বিআরটিএতে বেপরোয়া বাবর, ঘুষ বাণিজ্য ও দালাল সিন্ডিকেটের গুরুতর অভিযোগ রং-বার্নিশের নামে অর্থ আত্মসাতের নানা অভিযোগ প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে মহিলা বিষয়ক কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতিসহ নানা অনিয়মের বিস্তর অভিযোগ গণপূর্তে বিদায়ী সংবর্ধনার নামে ৫০ লাখ টাকার চাঁদা আদায়ের অভিযোগ ল্যাগেজ সিন্ডিকেটে বেপরোয়া এআরও আরেফিন ও জুনাব, বেনাপোলে রাজস্ব ফাঁকির অভিযোগ স্ট্যান্ড রিলিজের পরও ছাড়েননি দায়িত্ব, ২০ দিনে তুলেছেন ২০ লাখ টাকা ডিএসসিসির প্রকৌশলী আনিছুরকে ঘিরে দুর্নীতির অভিযোগ, তদন্তের নির্দেশ গলদে ভরা প্রকল্পের কেন্দ্রে প্রকল্প পরিচালক শেখ মো. আবু জাকির সেকান্দার

শুরুতেই ফিরলেন সাইফ-সৌম্য, বিপদে বাংলাদেশ

  • স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় ০২:২৩:১৫ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
  • ৬৯২ বার পড়া হয়েছে

ব্যাটারদের ব্যর্থতায় আফগানিস্তানের কাছে ধবলধোলাইয়ের লজ্জায় পড়তে হয়েছিল। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর সিরিজের শুরুতেও সেই নড়বড়ে ব্যাটিং। প্রথম ওয়ানডেতে মিরপুরে টস হেরে ব্যাট করতে নেমে দলীয় ৮ রানের মাথায় দুই ওপেনার সাইফ হাসান ও সৌম্য সরকার সাজঘরে ফিরে গেছেন। দ্বিতীয় ওভারের ৫ম বলে সাইফ হাসানকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেছেন রোমারিও শেফার্ড। ৬ বলে ৩ রান করেন এই ওপেনার। এরপর সাইফের পথ ধরে বিদায় নিয়েছেন দীর্ঘ দিন পর দলে ফেরা সৌম্য সরকারও।

তৃতীয় ওভারের প্রথম বলে জেইডেন সিলসের অফ স্টাম্পের বাইরের বলে চালিয়ে খেলতে চেয়েছিলেন। ব‍্যাকওয়ার্ড পয়েন্টে রোস্টন চেজের হাতে ধরা পড়লেন। এক চারের মারে ৬ বলে ৪ রান করেছেন সৌম্য। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪ ওভারে ২ উইকেটে ১৩। ক্রিজে নাজমুল হোসেন শান্তর সঙ্গী তাওহিদ হৃদয়। বাংলাদেশ একাদশ : সাইফ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: শাই হোপ (অধিনায়ক), অলিক আথানেজ, কেসি কার্টি, রোস্টন চেইস, জাস্টিন গ্রেভস, ব্র্যান্ডন কিং, গুডাকেশ মোতি, খ্যারি পিয়ের, শেরফান রাদারফোর্ড, জেইডেন সিলস, রোমারিও শেফার্ড।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মৌলভীবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিসে পুনরায় ‘মার্কা’ বাণিজ্য ও হয়রানির অভিযোগ

শুরুতেই ফিরলেন সাইফ-সৌম্য, বিপদে বাংলাদেশ

আপডেট সময় ০২:২৩:১৫ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫