ঢাকা ০৪:২৭ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সব ধ্বংস করে গেছে ফ্যাসিবাদী সরকার, এখন পুনর্গঠনের পালা: প্রধানমন্ত্রী শিশুশ্রম, বাল্যবিবাহ ও ড্রপআউটমুক্ত রামপাল গঠনে সাংবাদিকদের অঙ্গীকারনামা স্বাক্ষর বড়লেখা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মুকসুদপুরে ৯২টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ধ্বংস চাঁপাইনবাবগঞ্জে আদালতে হামলার ঘটনাস্থল পরিদর্শনে নুরুল ইসলাম বুলবুল এমপি এসএসসিতে চমক রংপুরের জানপুর মুন্সির হাট উচ্চ বিদ্যালয়ের নীলফামারীর সৈয়দপুরে দুদক মামলার আসামিই এখন তদন্ত কর্মকর্তা ফুলবাড়ীয়ায় পুকুর প্রকল্পে বিস্তর অনিয়মের অভিযোগ বেসিক ব্যাংকের ১৭৩ নিয়োগে অনিয়মের অভিযোগ রাজউক জোন-৪ পরিচালক সালেহ আহমেদ জাকারিয়াকে ঘিরে অনিয়ম-দুর্নীতি

বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৫তম তিরোধান দিবস আজ

বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৫তম তিরোধান দিবস আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর)। এ উপলক্ষে কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় আগামীকাল শুক্রবার (১৭ অক্টোবর) শুরু হতে যাচ্ছে ৩ দিনব্যাপী উৎসব ও মেলার আয়োজন। কুষ্টিয়া শহরতলীর ছেঁউড়িয়ায় কালিগঙ্গা নদীর তীরে লালন আখড়া বাড়িতে এখন সাজ সাজ রব।

আগামী শনিবার (১৭ অক্টোবর) বিকেলে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মফিদুর রহমান প্রধান অতিথি হিসেবে এই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন এবং উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন।
বাংলা ১২৯৭ সালের পহেলা কার্তিক (১৬ অক্টোবর) সাধক লালন সাঁই এই ছেউড়িয়াতেই দেহ ত্যাগ করেন। এরপর থেকে লালনের অনুসারীরা প্রতিবছর ছেঁউড়িয়ার আখড়া বাড়িতে নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি পালন করে আসছেন। সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় এবার জাতীয় পর্যায়ে লালন তিরোধান দিসের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এই উৎসবে যোগ দিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আঁখড়া বাড়িতে ছুটে আসছেন লালন অনুসারী, সাধু-গুরু, বাউল ও ভক্তরা। ছোট দলে ভাগ হয়ে তারা গেয়ে চলেছেন লালনের গান। এই গানের মধ্য দিয়ে লক্ষ মানুষের মাঝে ফকির লালন সাইয়ের বানী পৌছে দিবেন তারা।

লালনের আঁখড়া মেতে উঠবে গুরু-শিষ্যর মিলন মেলায়। কতৃপক্ষরা আশাবাদী যে প্রতিবছরের তুলনায় এবার লালন তিরোধান দিবসে বাউলদের উপস্থিতি তুলনামূলক বেশি হবে।
ছেউড়িয়ায় আসা লালন ভক্ত ও বাউল রিদয় শা বলেন, ‘মানবতাবাদী মহান সংস্কারক মহাত্মা ফকির লালন সাইজী ছিলেন বাঙালি অসাম্প্রদায়িক ও মরমী চেতনার প্রাণপুরুষ। তার ধামে আমি নিয়মিত আসি। কালজয়ী মহাসাধক লালনের বানী আর সুরের গহীনে ডুব দিতে চাইলে ছেউড়িয়ায় আসতেই হবে।

এদিকে লালন তিরোধান দিবস উপলক্ষে উৎসব অঙ্গনে চলছে গ্রামীণ মেলার প্রস্তুতি। দেশের নানা প্রান্ত থেকে এসেছেন দোকানিরা। প্রতিবছরের মতো এবারও ব্যবসায়ীরা ভালো ব্যবসা হবে বলে আশা ব্যক্ত করেন। আয়োজন সফল করার জন্য সকল প্রস্তুতি শেষে কোনো ত্রুটি যেন না থাকে তা নিশ্চিত করতে ব্যস্ত সময় কাটাচ্ছেন লালন একাডেমির কর্মকর্তারা। আয়োজনে আইনশৃঙ্ক্ষলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। উৎসবে দর্শনাথীদের নিরাপত্তা কথা বিবেচনা করে পুলিশের ওয়াস টাওয়ারসহ নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।

লালন একাডেমির সভাপতি ও কুষ্টিয়ার জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন কালের কণ্ঠকে বলেন, ‘এবার বিশেষভাবে লালন তিরোধান দিবসের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ইতিমধ্যেই প্রস্তুতি সম্পন্নের পথে। লালন অনুসারিরা মনে করেন, লালনের অহিংসার বাণী বিশ্বময় ছড়িয়ে দিতে পারলেই কেবল সার্থক হবে সব আয়োজন।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সব ধ্বংস করে গেছে ফ্যাসিবাদী সরকার, এখন পুনর্গঠনের পালা: প্রধানমন্ত্রী

বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৫তম তিরোধান দিবস আজ

আপডেট সময় ০৩:১০:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫