ঢাকা ০১:১৫ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আন্তর্জাতিক প্রেস ক্লাব ট্রাস্টের নীলফামারী জেলা কমিটি গঠন পদ্মা রেলে ১৩ হাজার কোটি টাকার অনিয়ম, কার পকেটে গেল এত টাকা? কাস্টমস কর্মকর্তা কাজী সুলতানা দম্পতির ‘সম্পদের পাহাড়’, উঠছে দুর্নীতির অভিযোগ কাস্টমসের সহকারী কমিশনার আতীকুজ্জামানের নামে-বেনামে ৫০ কোটি টাকার সম্পদ মাদারীপুর বিআরটিএর সামসুদ্দীনের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগ রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৮৫ গ্রেপ্তার, মামলা ৫০ স্টার্ক-আফ্রিদিকে ছাড়িয়ে নতুন কীর্তি রশিদ খানের বরগুনার উন্নয়নই আমাদের অঙ্গীকার: চীফ হুইপ নুরুল ইসলাম মণি ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ

আর্জেন্টিনার গোলরক্ষককে বড় অঙ্কের টাকার প্রস্তাব জার্মান ক্লাবের

ফুটবল বিশ্বকাপ জয়ে গোলরক্ষক সক্রিয় ভূমিকা পালন করে। এবার কাতার বিশ্বকাপে সেটা আবারও প্রমাণ করে দিয়েছেন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। দলের এ সাফল্যে বড়সড় অবদান তার। দুর্দান্ত  এই গোলরক্ষকের উঠে আসা দেশটির এক নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে।

ফুটবল খেলে রোজগার করবেন বলে এমিলিয়ানো মার্টিনেজ খুব ছোটবেলায় চলে এসেছিলেন ইংল্যান্ডে। দ্বিতীয় ডিভিশন থেকে যখন সুযোগ পেলেন আর্সেনালে, তখন দীর্ঘদিন থেকেও মাত্র আটটি ম্যাচে সুযোগ পেয়েছিলেন প্রথম দলের জার্সি গায়ে দেওয়ার।। এরপর ২০২০ সালে পেলেন অস্টন ভিলার প্রস্তাব। ব্যাস, বদলে গেল জীবন।

তাছাড়া মিউনিখ একজন দক্ষ ব্যাকআপ গোলরক্ষক সন্ধান করছিল। মার্টিনেজ তাদের প্রভাবিত করেছে। তাই ইংলিশ ক্লাব অস্টন ভিলার সঙ্গে চুক্তি থাকলেও তার এজেন্ট এবং তিনি নিজে এই চুক্তি ভেঙে বেরিয়ে আসতে চাইছেন। এমির লক্ষ্য সেরা ক্লাব প্রতিযোগিতা চ্যাম্পিয়নস লিগ খেলা।

সেটা ভিলায় সম্ভব নয়। এমনিতেই মার্টিনেজের বয়স এখন ৩১। তাই শেষ কয়েকটা বছর যদি বায়ার্ন মিউনিখের মতো ক্লাবে খেলে কাটাতে পারেন তার থেকে ভালো কী হতে পারে? জার্মান ক্লাব তার জন্য বিশাল অঙ্কের টাকার প্রস্তাব রেখেছে। শোনা যাচ্ছে ইংলিশ ক্লাব তাদের জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে এমির বদলি খোঁজা শুরু করে দিয়েছে। যতই অঙ্গভঙ্গি এবং এমবাপেকে নকল করে শিরোনামে আসুন মার্টিনেজ, ফুটবল দুনিয়ায় তার চাহিদা এই মুহূর্তে তুঙ্গে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আন্তর্জাতিক প্রেস ক্লাব ট্রাস্টের নীলফামারী জেলা কমিটি গঠন

আর্জেন্টিনার গোলরক্ষককে বড় অঙ্কের টাকার প্রস্তাব জার্মান ক্লাবের

আপডেট সময় ০২:৩৮:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০২২