ঢাকা ১০:১১ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অভিবাসন ব্যয় কমা‌তে কাজ কর‌ছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকার পার্শ্ববর্তী জেলাগুলো দ্রুতগতির রেল নেটওয়ার্কের আওতায় আসবে: রেলমন্ত্রী জুলাই শহীদদের স্বপ্নের দেশ গড়তে প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ‘১০০ হর্ন’ লাগানো বাইকারের মোটরসাইকেল জব্দ করল পুলিশ এ বছর নাও হতে পারে বিপিএল : তামিম থামেনি স্বপ্ন, ৪৫ বছর বয়সে এসএসসি পাস করলেন কাঠমিস্ত্রি নাসিমুল ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ১২৪ কেজি গাঁ’জা ও ১০০ পিস ইয়াবা জব্দ, আটক ১ ওদুুদুর রহমান উচ্চ বিদ্যালয় বালিয়া থেকে গোল্ডেন এ প্লাস পেল মেধাবী ছাত্র রাকিব ব্রাহ্মণপাড়ায় ২০ কেজি গাঁ’জা’সহ অটোরিকশা জব্দ, গ্রেপ্তার ১

হিন্দি নিষিদ্ধের বিল আনতে যাচ্ছে তামিলনাড়ু সরকার

ভারতের তামিলনাড়ু সরকার রাজ্যে হিন্দি নিষিদ্ধ করার বিল আনতে যাচ্ছে। মুখ্যমন্ত্রী এম কে স্টালিন আসন্ন অধিবেশনের শেষ দিনে এই বিলটি উপস্থাপন করবেন, যার লক্ষ্য তামিলনাড়ুজুড়ে হিন্দি ভাষার সাইনবোর্ড ও হিন্দি চলচ্চিত্র প্রদর্শন নিষিদ্ধ করা। এক প্রতিবেদনে দ্য ইকোনমিক টাইমস বুধবার এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনটিতে বলা হয়, চলতি বছরের শুরুর দিকে সরকারি নথিতে রাজ্য সরকার ব্যবহৃত ভারতীয় মুদ্রার প্রতীক ‘₹’-এর পরিবর্তে তামিল অক্ষর ‘ரூ’ ব্যবহার শুরু করে, যা রাজ্য বাজেট উপস্থাপনের আগে প্রকাশ্যে আসে।

এটি এমন এক সময়ে ঘটেছিল যখন সরকারি যোগাযোগে আঞ্চলিক ভাষার ব্যবহার নিয়ে বিতর্ক তীব্র হয় এবং ডিএমকে অভিযোগ তোলে, হিন্দি চাপিয়ে দেওয়া হচ্ছে।

স্টালিন বলেছিলেন, ‘হিন্দি যদি চাপিয়ে না দেওয়া হয়, আমরা তার বিরোধিতা করব না।’ তার মতে, তামিলদের ওপর ভাষা চাপিয়ে দেওয়া মানে তাদের আত্মসম্মানের সঙ্গে খেলা করা।

তিনি আরো বলেন, বিজেপি ‘তিন-ভাষা নীতি’র নামে প্রথমে হিন্দি, পরে সংস্কৃত চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, যা তামিলনাড়ুর দুই-ভাষা নীতির (তামিল ও ইংরেজি) বিপরীত।

স্টালিনের মতে, এই দুই-ভাষা নীতি রাজ্যের শিক্ষাব্যবস্থা, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানে সাফল্য এনেছে।
তিনি অভিযোগ করেন, বিজেপি দক্ষিণের এই রাজ্যের সঙ্গে ‘প্রতারণা’ করছে এবং প্রতিশ্রুতি দেন, তিনি ভাষা ও মানুষের মর্যাদা রক্ষায় কোনো ছাড় দেবেন না।

ডিএমকে অভিযোগ করেছে, কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার জাতীয় শিক্ষা নীতিতে তিন-ভাষা সূত্র প্রবর্তনের মাধ্যমে হিন্দি চাপিয়ে দিতে চায়—যদিও কেন্দ্র এই অভিযোগ অস্বীকার করেছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অভিবাসন ব্যয় কমা‌তে কাজ কর‌ছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

হিন্দি নিষিদ্ধের বিল আনতে যাচ্ছে তামিলনাড়ু সরকার

আপডেট সময় ০৯:২৩:২৬ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫