ঢাকা ১২:১৬ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রেনের অনলাইন টিকিট সিন্ডিকেটের খোঁজে মাঠে সিলেটের ডিসি

  • সিলেট প্রতিনিধি
  • আপডেট সময় ০৫:২৩:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
  • ৬০১ বার পড়া হয়েছে

অনলাইনে ট্রেনের টিকিট বিক্রিতে অনিয়ম ও সিন্ডিকেটের অভিযোগ খতিয়ে দেখতে মাঠে নেমেছেন সিলেট জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলম। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে সিলেট রেলওয়ে স্টেশনে হঠাৎ অভিযানে গিয়ে তিনি যাত্রীদের সঙ্গে কথা বলেন এবং অনিয়মের বিষয়ে খোঁজখবর নেন।

অভিযান চলাকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সারওয়ার আলম বলেন, সমস্যাটা হচ্ছে অনলাইনে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ট্রেনের টিকিট কাটা যাচ্ছে। আজকের সকালবেলার ট্রেনটির টিকিট কাউন্টার থেকে মাত্র একটি বিক্রি হয়েছে, অথচ দেশের বিভিন্ন জায়গা থেকে প্রায় ২০০ টিকিট কাটা হয়েছে। এখন আমরা খুঁজে বের করার চেষ্টা করছি, এই সমস্যাটা কোন কোন জায়গা থেকে হচ্ছে।

তিনি আরও বলেন, অনলাইনে টিকেট আসামাত্র মুহূর্তের মধ্যেই শেষ হয়ে যাওয়া এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। অথচ যাত্রীরা ঠিকমতো টিকিট পাচ্ছেন না। আমাদের প্রথম কাজ হচ্ছে এখানকার লোকালভাবে কেউ জড়িত কি না, তা দেখা। রেলওয়ের স্টাফরাও যদি কেউ সম্পৃক্ত থাকে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

সারওয়ার আলম বলেন, আগে ম্যানুয়ালি টিকিট বিক্রি হতো, তখন কিছু লোক কাউন্টার থেকে কিনে কালোবাজারি করতো। এখন বিভিন্ন জায়গা থেকে অনলাইনে টিকিট কিনে সিন্ডিকেট তৈরি করা হচ্ছে। আমরা দেখতে চাই এই সিস্টেম থেকে কীভাবে বের হওয়া যায়।

তিনি আরও বলেন, আমরা চেষ্টা করছি এনআইডি ছাড়া যেন কোনোভাবে টিকিট কেনা বা বিক্রি করা না যায়। এতে টিকিট কালোবাজারি অনেকটা কমে যাবে।

অভিযান চলাকালে জেলা প্রশাসক জানান, রেলওয়ের জায়গায় কিছু অসাধু ব্যক্তি অবৈধ স্থাপনা গড়ে তুলেছে। এসব উচ্ছেদে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে। সিলেট রুটে স্পেশাল ট্রেন চালুর বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা চলছে বলেও জানান সারওয়ার আলম।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ট্রেনের অনলাইন টিকিট সিন্ডিকেটের খোঁজে মাঠে সিলেটের ডিসি

আপডেট সময় ০৫:২৩:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫