ঢাকা ০১:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিয়োগ বাণিজ্য, বদলি নিয়ন্ত্রণ, বাজেট অপচয় ও প্রশাসনিক বিশৃঙ্খলায় ক্ষুব্ধ কর্মকর্তা-কর্মচারীরা ১২ কোটির যন্ত্র কেনা হচ্ছে ২০ কোটিতে বসিলা ঘাট থেকে লঞ্চ চলাচল শুরু, দৈনিক চলবে ৬ লঞ্চ মন্ত্রীর স্বস্তির আশ্বাস, বাস্তবে বাস-ট্রেনে চরম ভোগান্তি সাত দিনের ছুটি শুরু স্বস্তির আশায় গাবতলী-কল্যাণপুরে ঘরমুখো মানুষের জটলা, বাড়তি ভাড়ার অভিযোগ ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঘরমুখো মানুষের স্রোত, নির্ধারিত সময়ে ছাড়ছে ট্রেন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের উপ-ব্যবস্থাপক আহম্মদুল্লাহর নামে/বেনামে শতশত কোটি টাকার সম্পদ ভারতের কাছে ৩ ট্যাংকার জাহাজ ফেরত চাইল ইরান

বিএনপি ক্ষমতায় গেলে কর্মহীন মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে এডভোকেট জেবুন নাহার সেলিম

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জনগণের রায়ে বিএনপি ক্ষমতায় আসলে সিলেটের সীমান্ত জনপদের কর্মসংস্থান হারানো মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে উল্লেখ করে সিলেট জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এডভোকেট জেবুন নাহার সেলিম বলেন, দেশ বাঁচাতে হলে বিএনপির বিকল্প নেই, বিএনপি ক্ষমতায় এলেই দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন হবে। দেশের মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে মুখিয়ে আছে। সুষ্ঠু নির্বাচন না হলে দেশ সংকটে পড়বে, আশা করছি, নির্বাচনের মাধ্যমেই জনগণ তাদের অধিকার ফিরে পাবে। একটি পক্ষ নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্র শুরু করেছে। কেউ যেন সেটাকে (নির্বাচন) ভিন্ন খাতে পরিচালিত করতে না পারে, সেদিকে আপনাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। তিনি আরও বলেন আপনাদের প্রিয় নেতা মরহুম দিলদার হোসেন সেলিমের রেখে যাওয়া অসমাপ্ত কাজ সমাপ্ত করতে চাই, কেননা দিলদার হোসেন সেলিম ছিলেন আপনাদের নেতা, মাটি ও মানুষের নেতা, আজকের সভায় আমি মরহুম দিলদার হোসেন সেলিম এর রুহের মাগফেরাত কামনা করছি।

শনিবার (১১ অক্টোবর) বিকেলে গোয়াইনঘাট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গোয়াইনঘাট উপজেলা মুক্তিযুদ্ধা দলের সভাপতি আব্দুল হকের সভাপতিত্বে ও জেলা যুবদলের সহ সভাপতি গোলাম কিবরিয়া ছাত্বার ও মধ্য জাফলং ইউনিয়ন বিএনপির সভাপতি সাইদুর রহমান এর যৌথ পরিচালনায় জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জেলা বিএনপির উপদেষ্টা কমিটির সদস্য আব্দুল মতিন, জৈন্তাপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মাশুক আহমদ, জৈন্তাপুর উপজেলা বিএনপির নেতা আব্দুস শুকুর, গোয়াইনঘাট উপজেলা বিএনপির নেতা ফখরুল ইসলাম, গোয়াইনঘাট উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জাকারিয়া রব্বানী, মুক্তিযোদ্ধা দল জৈন্তাপুর উপজেলা শাখার সভাপতি হারুনুর রশিদ মেম্বার, গোয়াইনঘাট উপজেলা সেচ্ছাসেবদলের আহব্বায়ক আহমদ হুমায়ুন জামাল, গোয়াইনঘাট উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মমিনুল হক, শ্রমিক দল নেতা শরীফ উদ্দিন, বিএনপি নেতা শমছির আহমদ, গোয়াইনঘাট উপজেলা যুবদল নেতা কামাল উদ্দিন মেম্বার, আব্দুর রহমান মেম্বার, গোয়াইনঘাট কলেজ ছাত্র দলের সভাপতি জাহাঙ্গীর আলম।

সভায় আরও উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপি নেতা সাহেদ আহমদ মেম্বার, মাসুদ রানা, ডাক্তার নুর মোহাম্মদ, সিরাজ উদ্দিন ,আবুল কালাম আজাদ, হোসাইন আহমদ, এম এ রহিম,কলেজ ছাত্র দলের সাবেক আহব্বায়ক রাসেল আহমদ, ছাত্র দল নেতা কামরুল ইসলাম, আরিফ আহমদ, যুবদল নেতা এনামুল হক এনাম, দেলোয়ার হোসেন মেম্বার প্রমুখ।

এ সময় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

পরবর্তীতে এডভোকেট জেবুন নাহার সেলিম উপস্থিত দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের হাতে তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট তুলে দেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নিয়োগ বাণিজ্য, বদলি নিয়ন্ত্রণ, বাজেট অপচয় ও প্রশাসনিক বিশৃঙ্খলায় ক্ষুব্ধ কর্মকর্তা-কর্মচারীরা

বিএনপি ক্ষমতায় গেলে কর্মহীন মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে এডভোকেট জেবুন নাহার সেলিম

আপডেট সময় ০৮:৪৪:০১ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫