সংবাদ শিরোনাম ::
অভিযোগ দেয়ায় জিয়া পরিষদের ৩ জনকে বদলি শেয়ার না দিয়ে ২৮ কোটি টাকা আত্মসাত ফুলের বৃষ্টিতে শেষ কর্মদিবস,বরের সাজে বিদায় নিলেন শিক্ষকরা নওগাঁর পাহাড়পুর বৌদ্ধবিহারে চীনা পর্যটককে হেনস্তা ও ভিডিও ভাইরালের ঘটনায় যুবক আটক বড়লেখার কমিউনিটি সেন্টার থেকে চুরি হওয়া মালামাল উদ্ধার করল পুলিশ, গ্রেফতার ১ কালুখালী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বিআইডব্লিউটিএর পরিচালক আরিফ হাসনাতকে ঘিরে দুর্নীতির অভিযোগ, দুদকের অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য রাতে মুক্তিপণ চেয়ে ফোন কল, সকালে পুকুরে ভেসে উঠলো নিখোঁজ সেঁজুতির লাশ নীলফামারীতে চীনা নাগরিকের সঙ্গে চুক্তিতে তরুণীর বিয়ে, সমালোচনার মুখে পরিবার বড়লেখায় কৃষকদের মাঝে প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ

মেসিদের বিশ্বকাপ হাতে নিয়ে বিতর্কের জন্ম দিলেন ‘সল্ট বে’

সল্ট বে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ধনী শেফদের মধ্যে অন্যতম। কাটা স্টেকের ওপর তার হাতটা সাপের মতো বাঁকিয়ে বিচিত্র ভঙ্গিতে লবন ছিটিয়ে দেওয়ার দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ জনপ্রিয়। তার আসল নাম অবশ্য সল্ট বে নয়। নুসরেত গোকচে তার নাম। তবে গোটা বিশ্বে তিনি ‘সল্ট বে’ নামেই পরিচিত। বিশ্বকাপ ফাইনালে লুসাইল স্টেডিয়ামে ছিলেন গোকচে। আর সেখানেই এমন এক কাণ্ড করে বসেছেন, যার ফলে রীতিমতো বিতর্কে জড়িয়ে গেছেন তিনি। 

গত রোববার ফ্রান্স-আর্জেন্টিনার মধ্যকার বিশ্বকাপ ফাইনাল দেখতে তিনি হাজির হয়েছিলেন লুসাইল স্টেডিয়ামে। সে লড়াইয়ে ৩-৩ গোলে নির্ধারিত সময় শেষ হওয়ার পর পেনাল্টি শ্যুট আউটে ৪-২ গোলে জিতে নেয় আর্জেন্টিনা। এরপরই লুসাইলে শুরু হয় লিওনেল মেসিদের বিশ্বকাপ জয়ের উৎসব।

সাধারণত যারা বিশ্বকাপ চ্যাম্পিয়ন হন তারাই বিশ্বকাপ ছুঁয়ে দেখতে পারেন। এছাড়াও বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের সামনে সুযোগ থাকে এই ট্রফি ছুঁয়ে দেখার। সল্ট বে দুটোর একটা ক্যাটাগরিতেও পড়েন না। মূলত সে কারণেই শুরু হয়েছে বিতর্ক।

লিওনেল মেসিও খানিকটা বিরক্তি প্রকাশ করেছিলেন গোকচের এমন আচরণে। বারে বারে তার সঙ্গে ছবি তোলার জন্য মেসিকে আবেদন করতে থাকেন গোকচে। তিনবার এমন অনুরোধের পর বিরক্ত হয়ে যান মেসি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অভিযোগ দেয়ায় জিয়া পরিষদের ৩ জনকে বদলি

মেসিদের বিশ্বকাপ হাতে নিয়ে বিতর্কের জন্ম দিলেন ‘সল্ট বে’

আপডেট সময় ১১:৩৩:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০২২