ঢাকা ১০:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন দুটি কেন? গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী ধামরাইয়ে ‘ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ মহিলা দল সভাপতির বিরুদ্ধে রাজশাহী বিভাগের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী কালিহাতীতে জসিম খানের নিজ অর্থায়নে গাছের চারা বিতরণ নওগাঁয় মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ প্রেসক্লাব গংগাচড়ার সাংবাদিকদের সঙ্গে এমপির মতবিনিময়  ফরিদপুরে ছেঁড়া-ফাটা ও অতি পুরাতন টাকায় চরম ভোগান্তি  শাহরাস্তিতে দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিলো ‘শক্তি’, ভারতে রেড অ্যালার্ট জারি

আরব সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় শক্তি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। এমন পরিস্থিতিতে মহারাষ্ট্রে রেড অ্যালার্ট জারি করেছে ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি)। যারমধ্যে রয়েছে মুম্বাই, রাইগাদ এবং রত্নগিরি। আগামী ৭ অক্টোবর পর্যন্ত এ সতর্কতা জারি করে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো শনিবার (৪ অক্টোবর) জানিয়েছে, আরব সাগরের ওপর ঘূর্ণিঝড় শক্তির তীব্রতা বাড়ার পর রেড অ্যালার্ট জারি করা হয়।
দেশটির আবহাওয়া বিভাগ সর্বশেষ আপডেটে জানিয়েছে, ঘূর্ণিঝড় শক্তি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। এটির বাতাসের গতিবেগ ঘণ্টায় ১০০ কিলোমিটারের বেশি। ঘূর্ণিঝড়টি গুজরাটের দরকা উপকূল থেকে ৪২০ কিলোমিটার দূরে রয়েছে এবং ১৮ কিলোমিটার গতিতে এটি পশ্চিমদিকে সরছে। আগামী ৬ অক্টোবর এটি পূর্ব-উত্তরপূর্ব দিকে পুনরায় বাক নিয়ে ধীরে ধীরে দুর্বল হয়ে পড়তে পারে।

ঘূর্ণিঝড়ের প্রভাবে সাগর উত্তাল থেকে অতি উত্তাল থাকতে পারে। এ কারণে আগামী ৮ অক্টোবর পর্যন্ত জেলেদের সমুদ্রে মাছ ধরতে যাওয়ার ক্ষেত্রে কঠোর নিষেধাজ্ঞা জারির নির্দেশনা দিয়েছে আবহাওয়া বিভাগ।

উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড় তাণ্ডব চালানোর ঝুঁকির সঙ্গে সঙ্গে মহারাষ্ট্র, পূর্ব বিধর্ব এবং উত্তর কোনকানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এতে করে সেখানকার নিম্নাঞ্চলগুলো বৃষ্টির পানিতে প্লাবিত হতে পারে।

আগামী ৬ অক্টোবরের পর ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে গেলেও এটির প্রভাবে সৃষ্ট বাতাস ও বৃষ্টির কারণে বিভিন্ন জায়গায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। সেখানকার মানুষকে সরকারি বিধিনিষেধ মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা

প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিলো ‘শক্তি’, ভারতে রেড অ্যালার্ট জারি

আপডেট সময় ০৭:২৫:০৮ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫