ঢাকা ০২:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান সম্ভব : প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি হলেও আমার ইচ্ছে আছে, জনগণের পাশে থেকে সেবা করবো: মির্জা ফখরুল লিগ্যাল প্রফেশনকে অনন্য উচ্চতায় নিতে চাই: আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির নবনিযুক্ত স্থায়ী কমিটির ৪ সদস্যের সাক্ষাৎ মেট্রোরেলের নতুন রুট তৈরিতে খরচ বেড়ে হচ্ছে দ্বিগুণেরও বেশি কমলনগরে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু বিএনপি জাতীয় স্থায়ী কমিটির ৪ নতুন সদস্য শহীদ জিয়া’র মাজারে শ্রদ্ধা নিবেদন নাইজেরিয়ায় রাতভর হামলায় নিহত ২৫ ভঙ্গুর অর্থনীতিতেই দেশের হাল ধরেছে সরকার: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী চোরাচালান ও আটক পণ্য নিষ্পত্তিতে এনবিআরের নতুন আদেশ জারি

ছাদ কৃষিতে ওয়ার্ডভিত্তিক পুরস্কার দেবে ডিএনসিসি

সঠিক নিয়ম মেনে যারা ছাদ কৃষি করবে তাদের ওয়ার্ডভিত্তিক পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়ের আতিকুল ইসলাম।

বুধবার (২১ ডিসেম্বর) রাজধানীর গুলশান নগর ভবনের হল রুমে ডিএনসিসি এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার যৌথ উদ্যোগে ছাদ কৃষি সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালায় এ ঘোষণা দেন তিনি।

আতিকুল ইসলাম বলেন, ঢাকা শহরে ছাদ কৃষির মাধ্যমে কৃষি বিপ্লব ঘটাতে চাই। ঢাকায় বাগান বা কৃষির জন্য পর্যাপ্ত জায়গা পাওয়া যাবে না। অতএব ছাদই কৃষির জন্য একটি বড় ক্ষেত্র হতে পারে। সবাই যেন ছাদ কৃষি করে সেজন্য আমরা সচেতনতা চালাচ্ছি।

ডিএনসিসি মেয়র বলেন, প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন এক ইঞ্চি জায়গাও যেন অনাবাদী ফেলে রাখা না হয়। প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনে প্রতিটি জায়গায় চাষাবাদ কর‍তে হবে। কাউন্সিলরদের স্ব স্ব এলাকায় মানুষকে সচেতন করতে হবে। জনপ্রতিনিধিরা তাদের ওয়ার্ডে ঘুরে ঘুরে কাজ করলে সফলতা আসবে।

ছাদ বাগানের মাধ্যমে শহরের অক্সিজেন হাব তৈরি করা হবে। ছাদে বাগান করলে বাড়ির ভবনের এবং শহরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করা সম্ভব। আর্থিকভাবেও লাভবান হওয়া যায়। সতেজ শাক সবজি খাওয়ারও সুযোগ সৃষ্টি হয় বলেও উল্লেখ করেন ডিএনসিসি মেয়র।

অনুষ্ঠানে কৃষি উন্নয়ন নিয়ে কাজ করা বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ বলেন, তরুণদেরও ছাদ কৃষি এবং চাষাবাদ সম্পর্কে শিক্ষা দিতে হবে। তাদের সচেতন করতে হবে। ছাদ কৃষির অনেকগুলো সুবিধা রয়েছে। ছাদ কৃষি করলে সতেজ সবজি ও ফল পাবেন, আর্থিকভাবে লাভবান হবেন, ছাদ বাগানে বসে গল্প করার মাধ্যমে পরিবারের সবার মধ্যে বন্ধন সুদৃঢ় হয়। এছাড়াও ভবনের টপ ফ্লোরে তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকে।

ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কৃষিবিদ ড. মো. মেহেদি মাসুদ, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সিনিয়র টেকনিক্যাল অ্যাডভাইজর জ্যাভিয়ার বুয়ান, ডিএনসিসি মেয়রের উপদেষ্টা অধ্যাপক ড. কবিরুল বাসার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল জোবায়দুর রহমান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এস এম শরিফ-উল ইসলাম, সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক প্রমুখ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান সম্ভব : প্রধানমন্ত্রী

ছাদ কৃষিতে ওয়ার্ডভিত্তিক পুরস্কার দেবে ডিএনসিসি

আপডেট সময় ০৬:৩৫:৪৮ অপরাহ্ন, বুধবার, ২১ ডিসেম্বর ২০২২