ঢাকা ০৫:৫২ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ র‍্যাবের নাম বদলে আসছে এসআরবি অফিস টাইমে ক্লিনিকে রোগী দেখছিলেন সরকারি চিকিৎসক, লাইসেন্স বাতিল ও বরখাস্তের নির্দেশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে : শফিকুর রহমান আ.লীগের কার্যক্রম নিয়ে ভারতকে কড়া বার্তা শামা ওবায়েদের  কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪ গ্রেপ্তার, উদ্ধার এক ভিকটিম ব্রাহ্মণপাড়ায় নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় কালিহাতীতে ২১৯ বোতল ফেন্সিডিলসহ রাজশাহীর শীর্ষ মাদককারবারি গ্রেপ্তার বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

সাপ-কুকুরের প্রতিষেধক কমিউনিটি ক্লিনিক উপজেলায় দেওয়ার সুপারিশ

সাপে কাটা রোগীদের কমিউনিটি ক্লিনিক এবং কুকুরে কামড়ানো রোগীদের জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিষেধক দেওয়ার যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করেছে সংসদীয় স্থায়ী কমিটি।

বুধবার (২১ ডিসেম্বর) একাদশ জাতীয় সংসদের ‘মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ৩৭তম বৈঠকে এ সুপারিশ করা হয়।

বৈঠকে ওয়েভ ফাউন্ডেশন কর্তৃক সামাজিক নিরাপত্তা বেষ্টনী বিষয়ে মূল্যায়ন উপস্থাপনা ও এর আলোকে মন্ত্রণালয়ের কার্যক্রম ও করণীয় এবং ডে-কেয়ার সেন্টারের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া, গত সভায় গৃহীত সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়।

ডে-কেয়ার সেন্টারগুলো নিয়মিত পরিদর্শন এবং শিশু অ্যাকাডেমির কার্যক্রম উপজেলা পর্যায়ে সম্প্রসারণের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করে কমিটি। এছাড়া, সুবিধাজনক সময়ে কমিটি কর্তৃক ঢাকার কয়েকটি শিশু দিবাযত্ন কেন্দ্র পরিদর্শনের ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ

সাপ-কুকুরের প্রতিষেধক কমিউনিটি ক্লিনিক উপজেলায় দেওয়ার সুপারিশ

আপডেট সময় ০৬:৩০:২৮ অপরাহ্ন, বুধবার, ২১ ডিসেম্বর ২০২২