ঢাকা ০৭:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন দুটি কেন? গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী ধামরাইয়ে ‘ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ মহিলা দল সভাপতির বিরুদ্ধে রাজশাহী বিভাগের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী কালিহাতীতে জসিম খানের নিজ অর্থায়নে গাছের চারা বিতরণ নওগাঁয় মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ প্রেসক্লাব গংগাচড়ার সাংবাদিকদের সঙ্গে এমপির মতবিনিময়  ফরিদপুরে ছেঁড়া-ফাটা ও অতি পুরাতন টাকায় চরম ভোগান্তি  শাহরাস্তিতে দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

বিক্ষোভে অচল পাকিস্তানের আজাদ কাশ্মির, নিহত ১

পাকিস্তানের দখলকৃত আজাদ কাশ্মিরে তীব্র বিক্ষোভ শুরু হয়েছে গত ২৯ সেপ্টেম্বর সোমবার থেকে। ইতোমধ্যে সেই বিক্ষোভে নিহত হয়েছেন ১ জন এবং আহত হয়েছেন কমপক্ষে ১২ জন। আহতদের মধ্যে একজন পুলিশ সদস্যও আছেন।

এক প্রতিবেদনে পাকিস্তানের জাতীয় দৈনিক ডন জানিয়েছে, খাদ্যদ্রব্যের মূল্য ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, ক্রমবর্ধমান বেকারত্ব এবং পার্লামেন্টে আজাদ কাশ্মিরের আসনসংখ্যা বাড়ানোর প্রতিবাদে সোমবার আজাদ কাশ্মিরের রাজধানী মুজাফফরাবাদে হরতাল কর্মসূচি ঘোষনা করে শুরু করে পাকিস্তানি কাশ্মিরভিত্তিক রাজনৈতিক দল জম্মু কাশ্মির জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি (জেএজেএএসি)। মঙ্গলবার আওয়ামী অ্যাকশন কমিটির বিক্ষোভ কর্মসূচিতে যোগ দেয় হাজার হাজার মানুষ।

এদিকে একই দিন শান্তি মিছিল বের করে সরকারপন্থি রাজনৈতিক গোষ্ঠী মুসলিম কনফারেন্স। সেই শান্তি মিছিলটি মুজাফফরাবাদের নীলম ব্রিজের কাছাকাছি এলে আওয়ামী অ্যাকশন কমিটির কর্মী-সমর্থকদের সঙ্গে সংঘর্ষ শুরু হয় তাদের।

গুলাম মুস্তফা নামের এক প্রত্যক্ষ্যদর্শী জানিয়েছেন, নীলম ব্রিজ এলকায় অবস্থান নিয়ে বিক্ষোভ করছিরেলন আওয়ামী অ্যাকশন কমিটির নেতাকর্মীরা। ন্যাশনাল কনফারেন্সের শান্তি মিছিল ওই এলাকা দিয়ে যাওয়ার সময় মিছিল থেকে আওয়ামী অ্যাকশন কমিটির বিক্ষোভকে লক্ষ্য করে গুলি ছোড়া শুরু হয়।

এ সময় গুলির আঘাতে গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই নিহত হন মোহাম্মদ সুধির (৩০) নামের এক ক্রোকারি ব্যবসায়ী। এই ঘটনার পর ন্যাশনাল কনফারেন্স এবং আওয়ামী অ্যাকশন কমিটির নেতাকর্মীদের মধ্যে দাঙ্গা শুরু হয়।

প্রতক্ষ্যদর্শীরা জানিয়েছেন, শান্তি মিছিলটি পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্যদের নিরাপত্তা প্রহরা নিয়ে এগোচ্ছিল। দাঙ্গা শুরু হওয়ার পর টিয়ারগ্যাস, লাঠিচার্জ ও ফাঁকা বুলেট ছুড়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ এবং আধাসামরিক বাহিনীর সদস্যরা। এ সময় অন্তত ১২ জন আহত হন।

আহতদের সবাই বর্তমানে আজাদ কাশ্মিরের সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানিয়েছে ডন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা

বিক্ষোভে অচল পাকিস্তানের আজাদ কাশ্মির, নিহত ১

আপডেট সময় ০২:৪৭:১৮ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫