ঢাকা ০৬:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভাগ্নি-জামাই-ভাগিনা’দের দাপটে সক্রিয় আওয়ামী দুর্নীতিবাজরা দক্ষিণ আফ্রিকায় পরিত্যক্ত খনিতে ঢুকে ১৪ জনের মৃত্যু আউটসোর্সিং ঠিকাদার প্রথা বাতিল না হলে শ্রমিকদের অধিকার নিশ্চিত হবে না: শিমুল বিশ্বাস মির্জাপুরে নবাগত ইউএনও হিসেবে জহিরুল আলমের যোগদান ৩ জন বিশিষ্ট শিক্ষাবিদকে পবিপ্রবি’র রিজেন্ট বোর্ডের সদস্য মনোনয়ন দিলেন চ্যান্সেলর আদিতমারীতে সার আইন লঙ্ঘনে ২ ব্যবসায়ীকে জরিমানা ৫ মাদরাসায় শতভাগ ফেল করায় সিসিটিভিকে দায়ী করলেন অধ্যক্ষ কম্ব্যাট পাইলট হয়ে দেশ ও জাতির সেবা করতে চায় জুয়ারিয়া ১৮ আগস্ট থেকে কুমিল্লায় মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান, ‘কাউকে ছাড় নয়’ ধামরাইয়ে রাইস মিল ও ৩ মিষ্টির দোকানকে ৮০ হাজার টাকা জরিমানা

ফ্যাসিস্ট আওয়ামী দোসর এ আর মালিকের পূর্বাচলে প্লট জালিয়াতি!

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় ০৮:০৬:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
  • ৮৪৩ বার পড়া হয়েছে

পূর্বাচল নতুন শহর আবাসিক প্রকল্প এলাকায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) কর্মকর্তাদের পারষ্পরিক যোগসাজসে; ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর এবং ডোনার মো: আতিকুর রহমান মালিক(এ আর মালিক) জালিয়াতি করে ”মুক্তিযোদ্ধা ক্যাটাগরীতে” প্লট ভাগিয়ে নিয়েছেন বলে জানাগেছে।

সম্প্রতি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ(রাজউক) ও দুর্নীতি দমন কমিশনে(দুদক) দায়েরকৃত অভিযোগে বলা হয়েছে, ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর এবং ডোনার মো: আতিকুর রহমান মালিক নিজেকে বঙ্গবন্ধুর নাতিন জামাই পরিচয় দিতেন। তিনি ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাবেক এমপি সেলুন জোয়ারদারের ঘনিষ্ঠ সহোচর ও ডোনার ছিলেন। পতিত স্বৈরাচারের মানবতাবিরোধী অপরাধের হোতা বাংলাদেশ পুলিশের সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারী ও তার স্ত্রী মো: আতিকুর রহমান মালিক এর মহাখালিস্থ ম্যাপ এগ্রো’র অফিসে উপদেষ্টা হিসেবে বসতেন। আওয়ামী শাসনামলে জাবেদ পাটোয়ারী ও তার স্ত্রী’র মাধ্যমে তিনি নানা অনৈতিক সুবিধা নিয়েছেন। এছাড়া, পতিত স্বৈরাচারের আরেক দোসর কারাবন্দী সালমান এফ. রহমানের সাথেও তার ব্যবসায়িক সম্পর্ক ছিল। গুলশানের আজাদ মসজিদের পাশে অবস্থিত সালমান এফ. রহমানের অফিসে তার নিয়মিত যাতায়াত ছিল। তাছাড়া, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রয়াত স্বামী ওয়াজেদ মিয়ার ভাতিজা ও পরমানু শক্তি কমিশনের কর্মকর্তা মিজানুর রহমানের আত্মীয় পরিচয় দিয়ে এবং জাবেদ পাটোয়ারী ও তার স্ত্রী এবং সালমান এফ. রহমানের প্রভাব বলয়ে থেকে আওয়ামী শাসনামলে প্লট জালিয়াতি,ব্যাংকের ঋণ জালিয়াতি,ম্যাপ এগ্রোর কারখানায় ভেজাল পণ্য উৎপাদন,এশিয়াটিক অয়েল কোম্পানীর অর্থ আত্মসাত,তদবির বাণিজ্যসহ নানা অপকর্ম করেছেন ।

অভিযোগে আরো বলা হয়েছে, পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর মো: আতিকুর রহমান মালিক শুরুতেই প্রতারণার আশ্রয় নিয়ে ২১/৫/২০০৫ তারিখে পূর্বাচল নতুন শহর আবাসিক প্রকল্প এলাকায় ২৪৫৬৪ নং কোডের মাধ্যমে বরাদ্দকৃত ৩ নং সেক্টরের ১০৩ নং রাস্তার ১০ কাঠা আয়তনের ১৫৬ নং প্লটটি বরাদ্দ নিয়েছেন। বর্ণিত প্লটটি ”ব্যবসায়ী ও শিল্পপতি” ক্যাটাগরিতে বরাদ্দ নেয়ার জন্যে মো: আতিকুর রহমান মালিক প্রথমে যখন আবেদন করেন তখনও প্রতারণার আশ্রয় নিয়েছেন। তৎকালে তিনি আলফা এগ্রো লিমিটেড-এ এমডি পদে চাকরি করতেন। বেতনভূক্ত সার্ভিসহোল্ডার হওয়া সত্ত্বেও তিনি ”ব্যবসায়ী ও শিল্পপতি” ক্যাটাগরিতে প্লট বরাদ্দ পাওয়ার জন্যে আবেদন করে স্পষ্ট প্রতারণার আশ্রয় নিয়েছেন। রাজউকে ক্যাটাগরি পরিবর্তনের আবেদনে তিনি উল্লেখ করেছেন কর্তৃপক্ষ ভূলক্রমে বরাদ্দপত্রে ”মুক্তিযোদ্ধা ক্যাটাগরী” উল্লেখ করেছেন। তাহলে তিনি বিগত আওয়ামী শাসনামলের ১৬ বছরে ”মুক্তিযোদ্ধা ক্যাটাগরী” কথিত ভূল সংশোধনের জন্যে আবেদন করেননি কেন? মূলত: তৎকালে ”ব্যবসায়ী ও শিল্পপতি” ক্যাটাগরীতে প্লট বরাদ্দ দেয়ার সুযোগ না থাকায়; রাজউক কর্মকর্তাদের পারষ্পরিক যোগসাজসে মুক্তিযোদ্ধা না হওয়া সত্ত্বেও মো: আতিকুর রহমান মালিক ”মুক্তিযোদ্ধা ক্যাটাগরী”তে প্লট বাগিয়ে নিয়েছেন। বিগত আওয়ামী শাসনামলে ”মুক্তিযোদ্ধা ক্যাটাগরী” এর বিশেষ সুবিধা থাকায় তিনি ক্যাটাগরী পরিবর্তনের আবেদন করেন নি।

অভিযোগে উল্লেখ করা হয়, ৫ আগস্ট-২০২৪ সালে রাজনৈতিক পটপরিবর্তনের পর ”মুক্তিযোদ্ধা ক্যাটাগরী” এর প্লট নিয়ে বিপাকে পড়েন ”ভূয়া মুক্তিযোদ্ধা” মো: আতিকুর রহমান মালিক। ”মুক্তিযোদ্ধা ক্যাটাগরী” পরিবর্তনের মূল কারণ হচ্ছে অনিয়ম দুর্নীতির অভিযোগ থাকায় প্লটের বরাদ্দ বাতিল শুরু করেছে সরকার। যেকোন সময় তার বরাদ্দও বাতিল হতে পারে এমন আশংকা এবং সম্প্রতি তিনি প্লট বিক্রির উদ্যোগ নিলে ক্রেতা ”মুক্তিযোদ্ধা ক্যাটাগরী” তে বরাদ্দ বাতিলের ঝুঁকি থাকায় প্লট ক্রয়ে অনাগ্রহ দেখায়। এমন পরিস্থিতিতে চতুর মো: আতিকুর রহমান মালিক ২৬/১/২০২৫ তারিখে কথিত ভুল সংশোধন করে চূড়ান্ত বরাদ্দপত্র সংশোধনের জন্যে রাজউকে আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে রাজউকের এস্টেট ও ভূমি শাখার সংশ্লিষ্ট কর্মকর্তারা ১৬/৭/২০২৫ তারিখে ৫০ লাখ টাকা ঘুসের বিনিময়ে ”মুক্তিযোদ্ধা ক্যাটাগরী” পরিবর্তন করে ”ব্যবসায়ী ও শিল্পপতি” ক্যাটাগরিতে চূড়ান্ত বরাদ্দপত্র প্রদান করেন।

আবেদনে পূর্বাচল নতুন শহর আবাসিক প্রকল্প এলাকায়;রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের(রাজউক) এস্টেট ও ভূমি শাখার কর্মকর্তাদের পারষ্পরিক যোগসাজসে; ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর এবং ডোনার আতিকুর রহমান মালিক কর্তৃক জালিয়াতি করে ”মুক্তিযোদ্ধা ক্যাটাগরীতে” প্লট বরাদ্দ নেয়া এবং ৫ আগষ্ট-২৪ তারিখে সরকারের পতনের পর;ছলচাতুরির আশ্রয় নিয়ে ৫০ লাখ টাকা ঘুসের বিনিময়ে ”প্লটের ক্যাটাগরী” পরিবর্তনের বিষয়ে তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন করার জন্যে আহবান জানানো হয়েছে।
এ বিষয়ে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের(রাজউক) এস্টেট ও ভূমি শাখা-২ এর পরিচালক ইকবাল হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন,আমি নতুন দায়িত্ব নিয়েছি,তাই এ বিষয়ে অবগত নই। বিষয়টি খোঁজ নিয়ে আপনাকে জানাবো।
অভিযোগের বিষয়ে আতিকুর রহমান মালিক বক্তব্য জানার জন্যে তার মোবাইল ফোনে কল দিলেও তিনি রিসিভ করেন নি। হোয়াটসএ্যাপে বার্তা দিলেও তিনি উত্তর দেন নি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভাগ্নি-জামাই-ভাগিনা’দের দাপটে সক্রিয় আওয়ামী দুর্নীতিবাজরা

ফ্যাসিস্ট আওয়ামী দোসর এ আর মালিকের পূর্বাচলে প্লট জালিয়াতি!

আপডেট সময় ০৮:০৬:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫