সংবাদ শিরোনাম ::
কেপ ভার্দে ও আর্জেন্টিনার মধ্যে কে জিতবে জানালেন ঘানার সেই তান্ত্রিক প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল, সাশ্রয় ৫০ লাখ টাকা শত্রুতার জেরে পেট্রোল ঢেলে আগুন, পুড়লো বসতবাড়ি ৫ আগস্টের পর ভাগ্য বদলে গেছে জামায়াত নেতার ছেলের রোহিঙ্গা প্রকল্পের অর্থে প্রতিমন্ত্রীর পিএস-এপিএসের ইউরোপ সফর, উঠছে নানা প্রশ্ন ঢাকার গুলিস্তানে সিলগালা ভেঙে পার্কিংয়ে সহস্রাধিক অবৈধ দোকান কাজ না করেই সরকারি প্রকল্পের ১২ কোটি টাকা নিয়ে গেল ঠিকাদার বিপিসির আহম্মদুল্লাহর ঢাকায় বহুতল ভবন, গ্রামে বিলাসবহুল ডুপ্লেক্স বাড়ি রাষ্ট্রের টাকায় ব্যক্তিগত ‘ভবিষ্যৎ’ গড়লেন সামি! নেইমারকে না নামানোর কারণ জানালেন আনচেলত্তি

আফগানিস্তান সিরিজে ডাক পাওয়া সৌম্য এখনও সিলেটে

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় ০২:৫৮:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
  • ৬১৪ বার পড়া হয়েছে

এশিয়া কাপ শেষে বিশ্রামের সুযোগ পাচ্ছে না বাংলাদেশ। আগামী ২ অক্টোবর থেকে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে টাইগাররা। আসন্ন এ সিরিজের জন্য গত ২৮ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

চোটের কারণে এই সিরিজে থাকছেন না নিয়মিত অধিনায়ক লিটন দাস। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেবেন জাকের আলী অনিক। লিটনের জায়গায় দলে ডাক পেয়েছেন অভিজ্ঞ ব্যাটসম্যান সৌম্য সরকার। আগামী ২, ৩ ও ৫ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতের শারজাহতে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

ম্যাচ শুরু হতে দিন দুয়েক বাকি থাকলেও সৌম্য এখনও অবস্থান করছেন সিলেটে। ভিসা জটিলতার কারণে এই ওপেনার এখনো দুবাইয়ের বিমান ধরতে পারেননি। খোঁজ নিয়ে জানা গেছে, আজ-কালের মধ্যেই বিমান ধরবেন সৌম্য। সিলেটের মাটিতে আজও অনুশীলন করতে দেখা গেছে এই ওপেনারকে।

আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য বাংলাদেশ দল-
জাকের আলী অনিক (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, শেখ মাহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, মো. সাইফউদ্দিন এবং সৌম্য সরকার।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কেপ ভার্দে ও আর্জেন্টিনার মধ্যে কে জিতবে জানালেন ঘানার সেই তান্ত্রিক

আফগানিস্তান সিরিজে ডাক পাওয়া সৌম্য এখনও সিলেটে

আপডেট সময় ০২:৫৮:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫