ঢাকা ০২:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন দুটি কেন? গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী ধামরাইয়ে ‘ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ মহিলা দল সভাপতির বিরুদ্ধে রাজশাহী বিভাগের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী কালিহাতীতে জসিম খানের নিজ অর্থায়নে গাছের চারা বিতরণ নওগাঁয় মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ প্রেসক্লাব গংগাচড়ার সাংবাদিকদের সঙ্গে এমপির মতবিনিময়  ফরিদপুরে ছেঁড়া-ফাটা ও অতি পুরাতন টাকায় চরম ভোগান্তি  শাহরাস্তিতে দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

টাইফুন বুয়ালোই : ভিয়েতনামে নিহত ১৯, নিখোঁজ ২১

দক্ষিণ চীন সাগরে উদ্ভূত টাইফুন বুয়ালোই-এর আঘাতে ভিয়েতনামে ১৯ জন নিহত হয়েছেন এবং এখনও নিখোঁজ আছেন অন্তত ২১ জন। এছাড়া আহত হয়েছেন কমপক্ষে ৮৮ জন। আজ মঙ্গলবার সরকারি এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে এ তথ্য।

প্রতিবেশী ফিলিপাইনে ধ্বংসযজ্ঞ চালানোর পর সোমবার ভিয়েতনামের মধ্যাঞ্চলীয় উপকূলে আছড়ে পড়ে টাইফুন বুয়ালোই। এ সময় উপকূলীয় এলকায় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৩০০ কিলোমিটারেরও বেশি, পাশপাশি ঝড় আছড়ে পড়ার ২৪ ঘণ্টা আগে থেকে ভিয়েতনামজুড়ে ভারী বর্ষণ শুরু হয়েছিল।

ঝড়ে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে দেশটির মধ্যাঞ্চলীয় এনঘে এন এবং হা তিন প্রদেশের। নিহত, নিখোঁজ এবং আহতদের সবাই এই দুই প্রদেশের। তারা সবাই ভূমিধস এবং হড়পা বানের শিকার। এছাড়া দুই প্রদেশে আংশিক ও সম্পূর্ণ ধ্বংস হয়েছে অন্তত ১ লাখ বাড়িঘর এবং নষ্ট হয়েছে ১০ হাজার একর জমির ধান ও অন্যান্য ফসল।

সোমবার ঝড়ের সময় বিদ্যুতের খুঁটি উপড়ে যাওয়ার কারণে ভিয়েতনামের মধ্যাঞ্চলের অনেক এলাকায় বন্ধ হয়ে যায় বিদ্যুৎ সরবরাহ। এখনও বিদ্যুৎ পরিষেবা পুরোপুরি স্বাভাবিক হয়নি বলে জানানো হয়েছে সরকারি বিবৃতিতে।

ভিয়েতনামে আঘাতের আগে প্রতিবেশী ফিলিপাইনে আঘাত হেনেছিল বুয়ালোই। সেখানে এ ঝড়ের আঘাতে ২৬ জন নিহত হয়েছেন এবং নিখোঁজ হয়েছেন ১৪ জন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা

টাইফুন বুয়ালোই : ভিয়েতনামে নিহত ১৯, নিখোঁজ ২১

আপডেট সময় ০১:০৭:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫