ঢাকা ১১:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বর্ণাঢ্য আয়োজনে অংকনশালা ও শিল্পচর্চা কেন্দ্রের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন গ্রেনেড বাবুর বিরুদ্ধে বহিষ্কারের রুল: নীলফামারীর কিশোরগঞ্জে চাঞ্চল্য ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন দুটি কেন? গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী ধামরাইয়ে ‘ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ মহিলা দল সভাপতির বিরুদ্ধে রাজশাহী বিভাগের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী কালিহাতীতে জসিম খানের নিজ অর্থায়নে গাছের চারা বিতরণ নওগাঁয় মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ

কাশিমপুরে পোশাক কারখানায় আগুন

গাজীপুর মহানগরীর কাশিমপুরে জি এম এস টেক্সটাইল নামে একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তৎপরতা চালাচ্ছেন।

রোববার (২৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে নগরীর কাশিমপুর সুলতান মার্কেট এলাকার জি এম এস টেক্সটাইল মিলে আগুনের সূত্রপাত ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে ৫টার দিকে হঠাৎ কারখানার ভেতর থেকে আগুনের ধোঁয়া উড়তে থাকে। এ সময় কারখানার অগ্নি নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মচারীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে আগুনের ভয়াবহতা বাড়লে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। খবর পেয়ে কাশিমপুর ও কোনাবাড়ী মর্ডান ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত (সন্ধ্যা ৬টা ৪০ মিনিট) আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। গাজীপুর ফায়ার সার্ভিসের উপ পরিচালক মোহাম্মদ মামুন জানান, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট সেখানে গিয়ে কাজ করছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বর্ণাঢ্য আয়োজনে অংকনশালা ও শিল্পচর্চা কেন্দ্রের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কাশিমপুরে পোশাক কারখানায় আগুন

আপডেট সময় ০৬:৫৬:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫