ঢাকা ১১:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বর্ণাঢ্য আয়োজনে অংকনশালা ও শিল্পচর্চা কেন্দ্রের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন গ্রেনেড বাবুর বিরুদ্ধে বহিষ্কারের রুল: নীলফামারীর কিশোরগঞ্জে চাঞ্চল্য ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন দুটি কেন? গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী ধামরাইয়ে ‘ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ মহিলা দল সভাপতির বিরুদ্ধে রাজশাহী বিভাগের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী কালিহাতীতে জসিম খানের নিজ অর্থায়নে গাছের চারা বিতরণ নওগাঁয় মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ

টেকনাফে কাভার্ডভ্যানের ধাক্কায় শ্যালক-দুলাভাই নিহত

কক্সবাজারের টেকনাফে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। তারা সম্পর্কে শ্যালক ও দুলাভাই। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ সড়কের বড়খাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— উপজেলার সাবরাং কাটাবনিয়া এলাকার মৃত আনু মিয়ার ছেলে মোহাম্মদ সাইফুল (২৬) এবং তার দুলাভাই কক্সবাজার শহরের সমিতিপাড়া এলাকার আমির হামজার ছেলে আব্দুর রব (৩০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, শাহপরীর দ্বীপ নতুন সড়কে সিমেন্টবোঝাই কাভার্ডভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের আরোহী সাইফুল ও আব্দুর রব ঘটনাস্থলেই মারা যান। তারা সেখানে বেড়াতে গিয়েছিলেন। আহত আরেকজনকে প্রথমে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

টেকনাফ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মুহাম্মদ নাজমুন নূর বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়রা জানান, দুর্ঘটনার খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বর্ণাঢ্য আয়োজনে অংকনশালা ও শিল্পচর্চা কেন্দ্রের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

টেকনাফে কাভার্ডভ্যানের ধাক্কায় শ্যালক-দুলাভাই নিহত

আপডেট সময় ০৬:৫৩:৩২ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫