আগামী ২৯ সেপ্টেম্বর ২০২৫, জিয়ামঞ্জের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী* উপলক্ষে ঢাকা জেলা জিয়ামঞ্জ নিয়েছে ব্যাপক প্রস্তুতি। প্রতিষ্ঠাবার্ষিকীকে স্মরণীয় ও সফল করতে জেলা জিয়ামঞ্জ আয়োজন করতে যাচ্ছে এক বিশাল *শোডাউন ও র্যালি*, যেখানে দলের হাজারো নেতাকর্মী অংশগ্রহণ করবেন বলে জানা গেছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন *ঢাকা জেলা জিয়ামঞ্জের আহবায়ক মোহাম্মদ আব্দুল হালিম সাগর*।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন *সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ সাইদুর রহমান মামুন*।
এছাড়াও ঢাকার বিভিন্ন থানা, ওয়ার্ড এবং ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ, কর্মী-সমর্থকেরাও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন বলে জানা গেছে।
জিয়ামঞ্জের এই আয়োজনের মূল উদ্দেশ্য হলো,
– দলীয় ঐক্য ও সাংগঠনিক শক্তি প্রদর্শন,
– প্রতিষ্ঠাবার্ষিকীর গুরুত্ব তুলে ধরা,
– তরুণদের মাঝে জিয়ার আদর্শ ছড়িয়ে দেওয়া।
ঢাকা জেলা জিয়ামঞ্জের নেতৃবৃন্দ ইতিমধ্যে মাইকিং, লিফলেট বিতরণ, পোস্টারিংসহ নানা প্রচার-প্রচারণা শুরু করেছে। প্রত্যাশা করা হচ্ছে, এই শোডাউন হবে এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর সবচেয়ে বড় আকর্ষণ।
মোঃ রিমন শিকদার স্টাফ রিপোর্টার 






















