ঢাকা ১২:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আজ বিএনপি দোয়া ও মিলাদ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান, ৯৩ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ ছয় মাসে সরকারের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে : রিজভী মাটি খুঁড়তেই বেরিয়ে এল সোনার ভাণ্ডার, মূল্য ১২০ কোটি টাকা সন্ধ্যার মধ্যে ৬ জেলায় ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে ১ নম্বর সংকেত ২২০ কোটি খরচে মানুষ থেকে কুকুর, সামনে এল আসল ঘটনা! নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রাজশাহীতে আইয়ুব বাচ্চুর জন্মদিন উপলক্ষে কনসার্ট  আত্রাইয়ে মাদক সেবনের ছবি ফেসবুকে পোস্ট, মাদকসেবীর ২ মাসের কারাদণ্ড বর্ণাঢ্য আয়োজনে অংকনশালা ও শিল্পচর্চা কেন্দ্রের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

পরিসংখ্যানে ভারতের দাপট, শেষ কবে জিতেছিল পাকিস্তান

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় ১২:২৭:১৩ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
  • ৬৪৮ বার পড়া হয়েছে

দ্বিপাক্ষিক সিরিজ দীর্ঘদিন বন্ধ থাকায় ভারত-পাকিস্তান মুখোমুখি ম্যাচের জন্য ভক্তদের বড় ‍টুর্নামেন্টের অপেক্ষায় থাকতে হয়। ফলে এশিয়া কাপ কিংবা আইসিসির কোনো ইভেন্টে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের দ্বৈরথ নিয়ে উন্মাদনা থাকে চরম মাত্রায়। যদিও সাম্প্রতিক সময়ে হওয়া যেকোনো ম্যাচে ভারতের বিপক্ষে উপযুক্ত চ্যালেঞ্জ জানাতে ব্যর্থ পাকিস্তান। ফলে যতটা রোমাঞ্চ নিয়ে খেলা মাঠে গড়ায়, বিপরীত চিত্র নিয়ে এই দ্বৈরথ শেষ হয়।

১৯৮৪ সালে এশিয়া কাপের পথচলা শুরু হলেও, ৪১ বছরে প্রথমবার এই প্রতিযোগিতার ফাইনালে লড়বে ভারত-পাকিস্তান। আজ (রোববার) বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই দলের মহারণী লড়াই শুরু হবে। টুর্নামেন্ট শুরুর আগে দল দুটির ম্যাচ বয়কটের দাবি উঠেছিল ভারতজুড়ে। কিন্তু সেটি মিলিয়ে যেতে সময় লাগেনি। বিশেষত ফাইনাল নিয়ে মানুষের প্রবল আগ্রহ, দুবাইয়ে ২৮ হাজার আসনের সব টিকিটই বিক্রি হয়ে গেছে।

২০২৩ এশিয়া কাপ দিয়ে সপ্তম বারের মতো চ্যাম্পিয়ন হয়েছিল ভারত, টি-টোয়েন্টি ফরম্যাটের প্রথম আসরেও (২০২২) তারা শিরোপা জেতে
বিজ্ঞাপন

ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে যতটা রোমাঞ্চ, মাঠের ক্রিকেট ততটা লড়াই উপহার দিতে পারেনি সাম্প্রতিক বছরগুলোয়। ২০০৭ সালে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ চালুর পর থেকে এখন পর্যন্ত ফরম্যাটটিতে ভারত-পাকিস্তান ১৫ বার মুখোমুখি হয়েছে। যেখানে ১২টিতেই জিতেছে ভারত। যার শুরুটা হয় ২০০৭ সালে দুই দলের প্রথম ম্যাচ দিয়ে। নির্ধারিত ওভার শেষে অবশ্য ম্যাচটি ড্র হয়েছিল, পরে সুপার ওভারে নিষ্পত্তি হয় ম্যাচের ফলাফল।

অন্যদিকে, ভারতের বিপক্ষে কেবল ৩টি টি-টোয়েন্টিতে জিতেছে পাকিস্তান। এর মধ্যে দুটি আবার দুবাইতে। যে মাঠে এবারের এশিয়া কাপে দু’বার মুখোমুখি হয়ে প্রতিটিতেই হেরেছে পাকিস্তান। একই ভেন্যুতে আজ তারা ভারতের বিপক্ষে শিরোপা জয়ের লক্ষ্যে নামবে। পাকিস্তান শেষবার ভারতের বিপক্ষে এশিয়া কাপে জিতেছিল ২০২২ আসরে। সুপার ফোরে দুই দলের মুখোমুখি দেখায় মোহাম্মদ রিজওয়ানের ৭১ এবং মোহাম্মদ নওয়াজের ৪১ রানে ভর করে পাকিস্তানের সেই জয়টিই এখন পর্যন্ত সান্ত্বনা জোগায়!

পাকিস্তান দু’বার ওয়ানডে ফরম্যাটের এশিয়া কাপ জিতেছে, শেষবার চ্যাম্পিয়ন হয় ২০১২ আসরে
এশিয়া কাপের শিরোপা জয় কিংবা ফাইনাল খেলার দিক থেকেও ভারতই এগিয়ে। এখন পর্যন্ত রেকর্ড সর্বোচ্চ ১১ বার তারা ফাইনাল খেলেছে। এর মধ্যে ৭ বার চ্যাম্পিয়ন হয়েছে ভারত। অন্যদিকে, পাকিস্তান এশিয়া কাপের ফাইনাল খেলেছে পাঁচ বার। যেখানে তারা ২০০০ এবং ২০১২ সালে এশিয়া কাপের শিরোপা জিতেছিল।

এ ছাড়া টি-টোয়েন্টি ফরম্যাটে প্রথমবার এশিয়া কাপ আসর বসেছিল ২০১৬ সালে। প্রথম আসরে ভারত এবং ২০২২ সালে হওয়া দ্বিতীয় আসরে জিতেছিল শ্রীলঙ্কা। অর্থাৎ, এখনও টি-টোয়েন্টি এশিয়া কাপে চ্যাম্পিয়ন হতে পারেনি পাকিস্তান। সর্বশেষ আসরের ফাইনালে লঙ্কানরা তাদের ২৩ রানে হারায়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আজ বিএনপি দোয়া ও মিলাদ

পরিসংখ্যানে ভারতের দাপট, শেষ কবে জিতেছিল পাকিস্তান

আপডেট সময় ১২:২৭:১৩ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫