ঢাকা ০৭:১২ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আগামী ৫ বছর কুষ্টিয়া সদর আসনে আমিই প্রধানমন্ত্রী: আমির হামজা শাহজালাল মাজারের দানবাক্সে ৭০ লাখ ৮৮ হাজার টাকা, মিলল স্বর্ণ-বিদেশি মুদ্রা জোয়ারের স্রোতে ভেসে গেছে যোগাযোগ, ব্রিজের অভাবে বিপাকে হাসাননগরের মানুষ কালিহাতীতে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ২৫ দেশে কাজী ফিরোজের সফর, সরকারি দায়িত্ব নিয়ে উঠছে নানা প্রশ্ন রাজধানীতে মডেল-অভিনেত্রী রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার কুমিল্লায় মোবাইল কোর্টে হামলার চেষ্টার অভিযোগ, যুবকের ৭ দিনের কারাদণ্ড নওগাঁর মহাদেবপুর উপজেলার সাবেক চেয়ারম্যান মাসুদ রানা গ্রেপ্তার লৎসর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা জিয়াউর রহমানের বিরুদ্ধে কোটি কোটি টাকা হাতিয়ে এখন এনসিপিতে যোগদানের অভিযোগ

মুন্সিগঞ্জে দুই ভাইকে কুপিয়ে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

মুন্সিগঞ্জের সিরাজদীখানে বালুচরে একটি বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় দুই ভাইকে কুপিয়ে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে যায় ডাকাতদল।
বুধবার (২৪ সেপ্টেম্বর) দিনগত গভীর রাতে উপজেলার বালুচর ইউনিয়নের মোল্লাকান্দি গ্রামের হাজী সুরুজ্জামান সরকারের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় সুরুজ্জামানের দুই ছেলে শাকিল সরকার (৪২) ও শামীম সরকারকে (৪৩) ঢাকার স্কয়ারে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সুরুজ্জামান সরকারের ভাতিজা খোকন সরকার জানান, তার চাচা-চাচি ও চাচাতো তিন ভাই স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করে আসছেন। বুধবার রাতে পরিবারের সবাই ঘুমিয়ে ছিলেন। রাত ২টার দিকে ১৪-১৫ জনের ডাকাতদল জানালার গ্রিল কেটে ভবনের ভেতর প্রবেশ করে। ডাকাত সদস্যরা প্রথমে পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে ফেলেন। এসময় বাঁধা দিতে এগিয়ে গেলে চাচাতো ভাই শাকিল ও শামীমকে ধারালো অস্ত্রে এলোপাতাড়ি কোপান। পরে ৩০ ভরি ওজনের স্বর্ণালংকার, নগদ ৩-৪ লাখ টাকা ও বেশ কয়েকটি আইফোন লুটে নিয়ে চলে যায় ডাকতদল।

পরিবারের সদস্যদের আর্তচিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে রক্তাক্ত অবস্থায় শাকিল ও শামীমকে উদ্ধার করেন। প্রথমে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক ঢাকায় পাঠিয়ে দেন।

সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর সিদ্দিক ডাকাতির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আগামী ৫ বছর কুষ্টিয়া সদর আসনে আমিই প্রধানমন্ত্রী: আমির হামজা

মুন্সিগঞ্জে দুই ভাইকে কুপিয়ে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

আপডেট সময় ০৫:৪৭:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫