ঢাকা ১১:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ র‍্যাবের নাম বদলে আসছে এসআরবি অফিস টাইমে ক্লিনিকে রোগী দেখছিলেন সরকারি চিকিৎসক, লাইসেন্স বাতিল ও বরখাস্তের নির্দেশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে : শফিকুর রহমান আ.লীগের কার্যক্রম নিয়ে ভারতকে কড়া বার্তা শামা ওবায়েদের  কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪ গ্রেপ্তার, উদ্ধার এক ভিকটিম ব্রাহ্মণপাড়ায় নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় কালিহাতীতে ২১৯ বোতল ফেন্সিডিলসহ রাজশাহীর শীর্ষ মাদককারবারি গ্রেপ্তার বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

বিমানবন্দর সড়কে গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

রাজধানীর বিমানবন্দর সড়কে বলাকা ভবনের সামনে গাড়ির ধাক্কায় মো. তানভীর সাজ্জাদ (৩২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রাত তিনটার দিকে মৃত ঘোষণা করেন।

নিহত তানভীরের ভাই মো. ইলিয়াস জানান, আমার ভাই গতকাল রাতে মোটরসাইকেল নিয়ে মিরপুর-১০ নাম্বার থেকে বিমানবন্দরের দিকে যাচ্ছিল। পথে বলাকা ভবনের সামনের সড়কে একটি গাড়ির ধাক্কায় সে গুরুতর আহত হয়। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া  জানান, বিমানবন্দর থেকে সড়ক দুর্ঘটনায় আহত এক ব্যক্তিকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছিল। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ

বিমানবন্দর সড়কে গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট সময় ১০:৫৮:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২১ ডিসেম্বর ২০২২