ঢাকা ০৪:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রাডো গাড়িতে ১৫ কোটি টাকার ইয়াবাসহ গ্রেপ্তার ২ যুবক তিস্তা নিয়ে বিগত সরকার কোনো উদ্যোগ নেয়নি : পানিসম্পদমন্ত্রী আল্লাহর ওপর ভরসা করি, কোনো চালাকির কাছে নয়: ট্রাইব্যুনালে পলক ঢাকা শিক্ষা বোর্ড নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমসকে কারণ দর্শানোর নোটিশ পবিপ্রবিতে ৬ স্থাপনার উদ্বোধন করলেন উপাচার্য প্রফেসর ড. এস.এম. হেমায়েত জাহান নির্বাচনের প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করছে : মাহদী আমিন অবশেষে পে স্কেল নিয়ে সুখবর দিলেন অর্থমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী নীলফামারী কিশোরগঞ্জে প্রতিপক্ষের হামলায় আহত বৃদ্ধের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় যেকোনো দিন

সিংড়ায় ব্রাজিল সমর্থকদের হাতে আর্জেন্টিনা সমর্থক গুরুতর আহত

নাটোরের সিংড়ায় বিশ্বকাপ ফুটবল ফাইনাল খেলাকে কেন্দ্র করে ব্রাজিল সমর্থকরা এক আর্জেন্টিনা সমর্থককে শাবল দিয়ে পিটিয়ে জখম করেছে। পরে গুরুতর অবস্থায় তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৭.৩০ মিনিটের দিকে উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের বড় সাঁঐল বুদারবাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহত ওই যুবকের নাম মোঃ রিপন (২৮)। তিনি ওই এলাকার সাইফুল ইসলামের ছেলে এবং রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের শিকারপুর শাখার অফিস সহায়ক।

হাতিয়ান্দহ ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাকুল রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, রবিবার দিবাগত রাতে বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা নিয়ে দ্বন্দ্বে রিপনকে শাবল দিয়ে পিটিয়ে জখম করেছেন ব্রাজিলের সমর্থকরা।’ রিপনের বাবা সাইফুল ইসলাম বলেন, ‘রিপন আর্জেন্টিনার সমর্থক। প্রতিবেশী গোলাম মোস্তফার ছেলে ইমরান ব্রাজিলের সমর্থক। রবিবার রাতে বাজারে খেলা দেখার সময় জয়-পরাজয় নিয়ে ইমরানের সঙ্গে রিপনের তর্কাতর্কি হয়। তখন একে-অপরকে কিলঘুষি মারে।

সোমবার সকালে বিষয়টি জানার পর ইমরানের হাত ধরে অনুরোধ করে বলেছি, বিষয়টি নিয়ে যেন বাড়াবাড়ি না করে। মঙ্গলবার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সমস্যা সমাধান করে দেবো। তখন ইমরান গণ্ডগোল না করার আশ্বাস দিয়েছিল। এরই মধ্যে সন্ধ্যা ৭.৩০ মিনিটের দিকে স্থানীয় ইসলামি জালসায় যাচ্ছিল রিপন। পথিমধ্যে বুদারবাজার এলাকায় ইমরান ও তার সহযোগীরা রিপনকে লোহার শাবল দিয়ে পিটিয়ে রক্তাক্ত করে। গুরুতর আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেছি আমরা। তার অবস্থা গুরুতর।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রাডো গাড়িতে ১৫ কোটি টাকার ইয়াবাসহ গ্রেপ্তার ২ যুবক

সিংড়ায় ব্রাজিল সমর্থকদের হাতে আর্জেন্টিনা সমর্থক গুরুতর আহত

আপডেট সময় ০৫:৪২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০২২