সংবাদ শিরোনাম ::
কেপ ভার্দে ও আর্জেন্টিনার মধ্যে কে জিতবে জানালেন ঘানার সেই তান্ত্রিক প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল, সাশ্রয় ৫০ লাখ টাকা শত্রুতার জেরে পেট্রোল ঢেলে আগুন, পুড়লো বসতবাড়ি ৫ আগস্টের পর ভাগ্য বদলে গেছে জামায়াত নেতার ছেলের রোহিঙ্গা প্রকল্পের অর্থে প্রতিমন্ত্রীর পিএস-এপিএসের ইউরোপ সফর, উঠছে নানা প্রশ্ন ঢাকার গুলিস্তানে সিলগালা ভেঙে পার্কিংয়ে সহস্রাধিক অবৈধ দোকান কাজ না করেই সরকারি প্রকল্পের ১২ কোটি টাকা নিয়ে গেল ঠিকাদার বিপিসির আহম্মদুল্লাহর ঢাকায় বহুতল ভবন, গ্রামে বিলাসবহুল ডুপ্লেক্স বাড়ি রাষ্ট্রের টাকায় ব্যক্তিগত ‘ভবিষ্যৎ’ গড়লেন সামি! নেইমারকে না নামানোর কারণ জানালেন আনচেলত্তি

ভারতের বিপক্ষে ম্যাচের আগে অনুশীলনে চোট পেলেন লিটন

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় ০১:০১:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
  • ৬৮৫ বার পড়া হয়েছে

এশিয়া কাপে ফাইনালে ওঠার লড়াইয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে আগামীকাল (২৪ সেপ্টেম্বর) মুখোমুখি হবে ভারত ও বাংলাদেশ। এ ম্যাচ জিতলে ফাইনালের পথে অনেকটাই এগিয়ে যাবে টাইগাররা। এমন ম্যাচের আগে অনুশীলনে চোট পেয়েছেন বাংলাদেশের অধিনায়ক লিটন দাস।

ভারতের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে গতকাল অনুশীলন করে বাংলাদেশ দল। নিয়মিত এ অনুশীলনের মাঝেই চোট পান লিটন দাস। ব্যাটিং অনুশীলনের সময় পাওয়া চোটের পর আর ব্যাট করেননি বাংলাদেশ দলের অধিনায়ক। অবশ্য টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে বলা হয়েছে, গুরুতর কিছু হয়নি।

সুপার ফোরে নিজেদের পরের ম্যাচে আগামীকাল মাঠে নামবে বাংলাদেশ। এর পরদিনই পাকিস্তানের বিপক্ষে মাঠে নামতে হবে টাইগারদের। টানা দুই ম্যাচের ধকল কাটাতে গতকালই শেষবার অনুশীলন করেছেন বাংলাদেশ দলের খেলোয়াড়েরা। শুরুতে দলের ক্রিকেটাররা ফিল্ডিং অনুশীলন করেন। তখন দলের সঙ্গে ছিলেন লিটন।

পরবর্তীতে ব্যাটিংয়ের সময় পাঁজরে চোট পান লিটন দাস। মাঠেই তখন তাকে শুশ্রূষা করতে দেখা যায় দলের ফিজিও বায়েজীদুল ইসলাম ও প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরীকে। এরপর বেঞ্চে বসেই দলের অনুশীলন দেখেছেন লিটন। তখন তাঁকে বেশ হাসিমুখেই দেখা গেছে। পরে দলের সঙ্গেই মাঠ ছেড়েছেন লিটন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কেপ ভার্দে ও আর্জেন্টিনার মধ্যে কে জিতবে জানালেন ঘানার সেই তান্ত্রিক

ভারতের বিপক্ষে ম্যাচের আগে অনুশীলনে চোট পেলেন লিটন

আপডেট সময় ০১:০১:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫