ঢাকা ০৪:০৮ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ র‍্যাবের নাম বদলে আসছে এসআরবি অফিস টাইমে ক্লিনিকে রোগী দেখছিলেন সরকারি চিকিৎসক, লাইসেন্স বাতিল ও বরখাস্তের নির্দেশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে : শফিকুর রহমান আ.লীগের কার্যক্রম নিয়ে ভারতকে কড়া বার্তা শামা ওবায়েদের  কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪ গ্রেপ্তার, উদ্ধার এক ভিকটিম ব্রাহ্মণপাড়ায় নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় কালিহাতীতে ২১৯ বোতল ফেন্সিডিলসহ রাজশাহীর শীর্ষ মাদককারবারি গ্রেপ্তার বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

ব্যাটিং ব্যর্থতাকে দুষছেন পাপন

ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশ দল হেরেছে বড় ব্যবধানে, রানের হিসেবে যা ১৮৮।  সাগরিকা টেস্টে টাইগার ব্যাটাররা ব্যাট হাতে হয়েছেন ব্যর্থ। বিশেষ করে প্রথম ইনিংসে বাংলাদেশ দলের কোনো ব্যাটার পারেননি বলার মতো ইনিংস খেলতে। যে কারণে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলছেন এটা ড্রয়ের দিকে নিতে পারতাম যদি প্রথম ইনিংসে ব্যাটিংটা খারাপ না হতো। 

সোমবার রাজধানীর একটি পার্কের উদ্বোধন অনুষ্ঠান শেষে গণমাধ্যমের মুখোমুখি হন পাপন। সেখানেই কথা বলার এক পর্যায়ে বিসিবি বস বলেন, ‘আমাদের প্রথম ম্যাচটা যা হয়েছে আমরা বলছি না যে ম্যাচটা জিততে পারতাম বা জিতব। আমি মনে করি, এটা আরো প্রতিদ্বন্দ্বিতা হতে পারত। এটা ড্রয়ের দিকে নিতে পারতাম যদি প্রথম ইনিংসে ব্যাটিংটা খারাপ না হতো।’

এছাড়া ভারতের বিপক্ষে টেস্টে ব্যাটিংয়ে যাদের উপর পাপন ভরসা রেখেছিলেন তারা প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেনি। পাপনের মতে, ‘আমরা যাদের উপর ভরসা করেছিলাম তারা কিন্তু কেউ আমাদেরকে তাদের প্রত্যাশা অনুযায়ী খেলা উপহার দিতে পারেনি। যদিও দ্বিতীয় ইনিংসে এসে কিন্তু তারা ঘুরে দাঁড়িয়েছে। ঘুরে দাঁড়ানোর পেছনে সবচেয়ে বড় কারণ জাকির এবং শান্ত পরবর্তীতে সাকিব।’

পাপন আরো যোগ করেন, ‘তবে প্রথম টেস্টে যাদের ওপর আমাদের আস্থা সবচেয়ে বেশি ছিল, তাদের কাছ থেকে আমরা হতাশ হয়েছি। যেমন লিটন দাস, মুশফিক। ওরা তেমন ফল করতে পারেনি। সোহানও ব্যর্থ হয়েছে। যার কারণে আমরা ভালো ফল করতে পারিনি।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ

ব্যাটিং ব্যর্থতাকে দুষছেন পাপন

আপডেট সময় ১১:৪২:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০২২