ঢাকা ০৫:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর একাত্তরে ভুল করা দলকে উসকানির রাজনীতি বন্ধের আহ্বান প্রধানমন্ত্রীর কুষ্টিয়ায় আমির হামজার গাড়ি ভাঙচুর, জামায়াত-গণঅধিকারের সংঘর্ষ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপকের মরদেহ উদ্ধার আবারও ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, নিহত ৪৭ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বসছে ‘অটো ফাইন সিস্টেম’ লালমনিরহাটে আবাসিক হোটেলের আড়ালে ব্ল্যাকমেইল ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ পটুয়াখালী পৌরসভার প্রশাসকসহ ৩ কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ​ব্রাহ্মণপাড়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

চীনে ৪ গোলে জয় বাফুফে একাডেমির

শ্রীলঙ্কায় সাফ অ-১৭ টুর্নামেন্ট খেলছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল। একই সময়ে বাফুফে একাডেমির অ-১৭ পর্যায়ের আরেকটি দল চীনের লিজাংয়ে তিয়ানইউ লিওফাং টুর্নামেন্টে খেলছে। আজ (রোববার) গ্রুপ পর্বের প্রথম ম্যাচে বাফুফে একাডেমি দল ৪-০ গোলে পরাজিত করেছে সেনইয়াং অ-১৭ দলকে।

বয়সভিত্তিক পর্যায়ের এই টুর্নামেন্টের ম্যাচের পরিধি ৮০ মিনিট। আশিকের গোলে বাংলাদেশ প্রথমার্ধে লিড নেয়। দ্বিতীয়ার্ধে তিন গোল আদায় করে ৫৪-৫৯ মিনিটের মধ্যে। তাহসান ৫৪ মিনিটে দ্বিতীয়ার্ধে গোলের যাত্রা শুরু করেন। পরের মিনিটে আশিক নিজের জোড়া গোল পূর্ণ করেন। ৫৯ মিনিটে হেদায়েতের গোলে বাংলাদেশের ৪-০ গোলের বড় জয় নিশ্চিত হয়।

চীনে আমন্ত্রিত টুর্নামেন্টে বাফুফে একাডেমি দলের গ্রুপে অন্য দুই দল দেশটির স্থানীয় ইউহান ও শ্রীলঙ্কা। আগামীকাল শ্রীলঙ্কা ও পরদিন চীনের আরেক প্রাদেশিক দলের সঙ্গে খেলবে বাংলাদেশ। চীন-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উপলক্ষ্যে চীনের বিশ্ববিদ্যালয় পর্যায়ে এক মহিলা দল গতকাল বাংলাদেশ নারী ফুটবল একাডেমি দলের সঙ্গে ম্যাচ খেলেছে। তেমনি বাফুফের পুরুষ একাডেমি দল চীনে একটি টুর্নামেন্ট খেলছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর

চীনে ৪ গোলে জয় বাফুফে একাডেমির

আপডেট সময় ১২:৪৫:৩৬ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫