ঢাকা ১২:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নমানের যন্ত্রপাতি দিয়ে রামপাল সচল রাখতে প্রকৌশলীদের মরিয়া চেষ্টা ইইডির প্রকৌশলীর টেবিলে টাকার লেনদেন, ‘স্যারের কাছে ৫ লাখ টাকা রেখে যান’ ৫ ভাইয়ের দাপটে জিম্মি বরিশাল কর কমিশনারের কার্যালয় ঘুষ-দুর্নীতি ও সরকারি গাড়ির অপব্যবহারের অভিযোগে আলোচনায় ঠাকুরগাঁও এলজিইডির প্রকৌশলী মামুন সেই ফজলুল হকই এখন এফবিসিসিআইয়ের প্রশাসক লক্ষ্মীপুরে বিএনপির ‘দুঃসময়ের কাণ্ডারি’ দু’নেতাকে অব্যাহতি: তৃণমূলে ক্ষোভ ও উত্তেজনা শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ লালমনিরহাটের আদিতমারীতে খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে বিএনপির দোয়া মাহফিল কিশোরগঞ্জের পথে প্রধানমন্ত্রী রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর

নির্বাচন ঠেকানোর কথা বলাই জনগণের বিপক্ষে অবস্থান : টুকু

বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, যারা বলে নির্বাচন হতে দেবে না, তারা আসলে জনগণের বিপক্ষে কথা বলছে। এটি একটি ফ্যাসিবাদী মানসিকতা ও চরিত্রের পরিচয়। বাংলাদেশের মানুষ গত ১৭ বছর ধরে আন্দোলন-সংগ্রাম করে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে। মানুষ একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন চায়। সেই নির্বাচনের মাধ্যমে তারা তাদের পছন্দের প্রার্থীকে বেছে নিতে চায়। এই ব্যবস্থা তৈরি করা সরকারের দায়িত্ব।

বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে টাঙ্গাইল প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সেখানে সাংবাদিকদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।

ডাকসু ও জাকসু নির্বাচন নিয়ে সমালোচনা করে টুকু বলেন, আমরা দেখেছি, কিছু উগ্র সংগঠন নিজেদের পুরোনো রূপ বদলে আবারও অনিয়মের পথে হাঁটছে। টাঙ্গাইল সদর উপজেলার মগড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনিছুর রহমান উত্তমকে না পেয়ে তার স্ত্রী লিলি আক্তারকে কুপিয়ে হত্যার ঘটনাও তিনি তুলে ধরেন। তিনি বলেন, প্রশাসনের ব্যর্থতার কারণেই এই হত্যাকাণ্ড ঘটেছে। তিনি আশা প্রকাশ করেন, পুলিশ দ্রুত জড়িতদের গ্রেপ্তার করবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক ছানু, জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল হাসান এবং সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক প্রমুখ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিম্নমানের যন্ত্রপাতি দিয়ে রামপাল সচল রাখতে প্রকৌশলীদের মরিয়া চেষ্টা

নির্বাচন ঠেকানোর কথা বলাই জনগণের বিপক্ষে অবস্থান : টুকু

আপডেট সময় ০৮:০৬:৪২ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫