ঢাকা ০১:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ওএসডি হওয়ার ১৮ দিনের মাথায় স্বপদে ফিরলেন বিতর্কিত প্রকৌশলী শাহজাহান ভুয়া বিল-তেল লোপাটে শতকোটি সম্পদের অভিযোগ অতিরিক্ত পরিচালক আব্দুর রহিমের বিরুদ্ধে আওয়ামীপন্থি প্রকৌশলী নিমিতোষ ওঝার হাতে প্রধানমন্ত্রীর বাসভবন রক্ষণাবেক্ষণের দায়িত্ব ডোম-ইনোর জালের ফাঁদে জমি-বাড়ি হারিয়ে নিঃস্ব শিক্ষক পরিবার নিম্নমানের যন্ত্রপাতি দিয়ে রামপাল সচল রাখতে প্রকৌশলীদের মরিয়া চেষ্টা ইইডির প্রকৌশলীর টেবিলে টাকার লেনদেন, ‘স্যারের কাছে ৫ লাখ টাকা রেখে যান’ ৫ ভাইয়ের দাপটে জিম্মি বরিশাল কর কমিশনারের কার্যালয় ঘুষ-দুর্নীতি ও সরকারি গাড়ির অপব্যবহারের অভিযোগে আলোচনায় ঠাকুরগাঁও এলজিইডির প্রকৌশলী মামুন সেই ফজলুল হকই এখন এফবিসিসিআইয়ের প্রশাসক লক্ষ্মীপুরে বিএনপির ‘দুঃসময়ের কাণ্ডারি’ দু’নেতাকে অব্যাহতি: তৃণমূলে ক্ষোভ ও উত্তেজনা

সমুদ্রে গোসল করা নারী পর্যটকদের ভিডিও ধারণ, কন্টেন্ট ক্রিয়েটরের কারাদণ্ড

কুয়াকাটা সমুদ্র সৈকতে গোসল করা নারী পর্যটকদের গোপনে ভিডিও করছিলেন মো. রুবেল (৩০) নামের এক কনটেন্ট ক্রিয়েটর। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা তাকে ধরে ট্যুরিস্ট পুলিশের হাতে তুলে দেয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে এক মাসের সশ্রম কারাদণ্ড দেন।

জানা গেছে, রুবেল বরগুনা সদর উপজেলার বাসিন্দা। স্থানীয়ভাবে একটি মুদি দোকান চালানোর পাশাপাশি তিনি বিভিন্ন ভিডিও কনটেন্ট তৈরি করতেন। সেদিন সৈকতে নারী পর্যটকরা গোসল করছিলেন। তখন রুবেল গোপনে ভিডিও করছিলেন এবং অশ্লীল কথাবার্তা বলছিলেন।

স্থানীয় এক ফটোগ্রাফার কাওছার বলেন, প্রথমে মনে হয়েছিল ওই ব্যক্তি হয়তো নিজের পরিবারের সদস্যদের ভিডিও করছে। কিন্তু পরে দেখি সে পুরো সৈকত ঘুরে ঘুরে ভিডিও করছে। সন্দেহ হলে আমি কাছে গিয়ে দেখি, সে অশ্লীলভাবে ভিডিও করছে। তখন তাকে ধরে ট্যুরিস্ট পুলিশের কাছে দেই।

ডাব বিক্রেতা মেহেদী হাসান জানান, চিল্লাচিল্লি শুনে কাছে যাই। তার মোবাইল চেক করে দেখি, নারী পর্যটকদের অর্ধশতাধিক অশ্লীল ভিডিও রয়েছে। তখন তাকে মোবাইলসহ পুলিশের হাতে তুলে দিই।

এ ঘটনার পর সৈকতে উপস্থিত অনেক পর্যটক ক্ষোভ প্রকাশ করেন। তারা বলেন, পরিবার নিয়ে ঘুরতে এসে যদি নিরাপদ না থাকি, তাহলে কুয়াকাটায় আর আসা যাবে না। প্রশাসনের উচিত এমন ঘটনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও, ভারপ্রাপ্ত) ইয়াসিন সাদেক বলেন, রুবেলকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয় এবং এক মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ ধরনের অপরাধে কাউকে ছাড় দেওয়া হবে না।

কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ পরিদর্শক সাখাওয়াত হোসেন তপু বলেন, রায়ের পর তাকে থানায় হস্তান্তর করা হয়েছে। কুয়াকাটায় পর্যটকদের কেউ হয়রানি করলে তার বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ওএসডি হওয়ার ১৮ দিনের মাথায় স্বপদে ফিরলেন বিতর্কিত প্রকৌশলী শাহজাহান

সমুদ্রে গোসল করা নারী পর্যটকদের ভিডিও ধারণ, কন্টেন্ট ক্রিয়েটরের কারাদণ্ড

আপডেট সময় ০৪:৩৮:২৩ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫