ঢাকা ১২:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নমানের যন্ত্রপাতি দিয়ে রামপাল সচল রাখতে প্রকৌশলীদের মরিয়া চেষ্টা ইইডির প্রকৌশলীর টেবিলে টাকার লেনদেন, ‘স্যারের কাছে ৫ লাখ টাকা রেখে যান’ ৫ ভাইয়ের দাপটে জিম্মি বরিশাল কর কমিশনারের কার্যালয় ঘুষ-দুর্নীতি ও সরকারি গাড়ির অপব্যবহারের অভিযোগে আলোচনায় ঠাকুরগাঁও এলজিইডির প্রকৌশলী মামুন সেই ফজলুল হকই এখন এফবিসিসিআইয়ের প্রশাসক লক্ষ্মীপুরে বিএনপির ‘দুঃসময়ের কাণ্ডারি’ দু’নেতাকে অব্যাহতি: তৃণমূলে ক্ষোভ ও উত্তেজনা শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ লালমনিরহাটের আদিতমারীতে খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে বিএনপির দোয়া মাহফিল কিশোরগঞ্জের পথে প্রধানমন্ত্রী রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর

স্বচ্ছ ব্যালট বাক্সে হবে রাকসু নির্বাচন

দীর্ঘ ৩৫ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আগামী ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও হল সংসদ নির্বাচন এবার স্বচ্ছ ব্যালট বাক্সে অনুষ্ঠিত হবে। পূর্বে ইস্পাতের ব্যালট বাক্সে নির্বাচন করার সিদ্ধান্ত নেওয়া হলেও, নতুন করে এই সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

বুধবার (১৭ সেপ্টেম্বর) রাকসু নির্বাচনের চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. সেতাউর রহমান বলেন, আমরা স্বচ্ছ ব্যালট বাক্সে ভোটগ্রহণের সিদ্ধান্ত নিয়েছি। এটা এখন বাস্তবায়নের পথে আছে। পূর্বে আমরা ইস্পাতের ব্যালট বাক্স বানানোর সিদ্ধান্ত নিয়েছিলাম। পরবর্তীতে আমরা মিটিং করে এই নতুন সিদ্ধান্ত নিয়েছি।

প্রেস ব্রিফিংয়ে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম বলেন, ছাত্রদল যে দাবি জানিয়েছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি দাবি ব্যতীত বাকি দাবিগুলো নির্বাচন কমিশন অ্যাড্রেস করবে। ম্যানুয়াল পদ্ধতিতে ভোট কাউন্ট করার দাবি তারা করেছে, সেটা আসলে অনেক দূরহ ব্যাপার, অনেক কষ্টসাধ্য ব্যাপার। তার প্রমাণ আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দেখেছি। আর বাকি যে দাবিগুলো তারা দিয়েছে সুষ্ঠু নির্বাচনের জন্য তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা নির্বাচন কমিশন অত্যন্ত আন্তরিকভাবে এই দাবিগুলো অ্যাড্রেস করেছি।

এবারের রাকসু নির্বাচনে মোট ভোটার ২৮ হাজার ৯০৫ জন। এর মধ্যে নারী ভোটার ১১ হাজার ৩০৫ জন এবং পুরুষ ভোটার ১৭ হাজার ৫৯৬ জন। রাকসু ও সিনেট নির্বাচনে মোট প্রার্থী হয়েছেন ৩০৬ জন এবং হল সংসদ নির্বাচনে ৬০০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সর্বশেষ সংশোধিত তফসিল অনুযায়ী, আগামী ২৫ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একাডেমিক ভবনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। একই দিনে ভোট গণনা ও ফলাফল ঘোষণা করা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিম্নমানের যন্ত্রপাতি দিয়ে রামপাল সচল রাখতে প্রকৌশলীদের মরিয়া চেষ্টা

স্বচ্ছ ব্যালট বাক্সে হবে রাকসু নির্বাচন

আপডেট সময় ০৩:৫৫:২৯ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫