ঢাকা ০৫:৩০ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিলেট গ্যাস ফিল্ডসে বেতন ৩৬ লাখ, ওভারটাইমও ৩৬ লাখ ডিএনসিসির প্রকৌশলী খন্দকার মাহবুব আলমকে ঘিরে অবৈধ সম্পদ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ মিরপুরের সাবেক ইউএনওর বিরুদ্ধে ফাঁকা রশিদে বিল করে অর্থ আত্মসাতের অভিযোগ অনিয়ম-দুর্নীতির অভিযোগে গণপূর্তের আলমগীর খানের বিরুদ্ধে মন্ত্রণালয়ে তদন্তের আবেদন অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ে জিএম কাদেরের অভিনন্দন বদলির আদেশকে পাত্তা না দিয়ে সিএফ কার্যালয়ে দাপুটে হিসাবরক্ষক ইউছুপ মুরাদনগরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার ভোলাহাটে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধনী উপলক্ষে র‍্যালী আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত! রাজনীতি শিখতে নাসীরুদ্দীন পাটওয়ারী আমার বাসায় আসতে চান: মেঘনা আলম স্ত্রীর দুই মামলায় জামিন পেলেন টিকটকার প্রিন্স মামুন

চ্যাম্পিয়ন হয়েও খেলছে না ঋতুপর্ণা-মনিকাদের রাঙামাটি

জেএফএ অ-১৪ নারী ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত পর্ব আগামীকাল রাজশাহীতে শুরু হচ্ছে। প্রাথমিক পর্বে ছয় ভেন্যুর চ্যাম্পিয়ন, স্বাগতিক রাজশাহী ও সেরা রানার্স আপ নিয়ে চূড়ান্ত পর্ব হওয়ার কথা ছিল। রাঙামাটি জোনে চ্যাম্পিয়ন স্বাগতিক রাঙামাটি না খেলায় তাদের পরিবর্তে ঐ জোনের তৃতীয় দল খাগড়াছড়ি খেলছে।

আজ জেএফএ অ-১৪ টুর্নামেন্টের মূল পর্ব উপলক্ষ্যে বাফুফে আয়োজিত সংবাদ সম্মেলনে নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ বলেন, ‘রাঙামাটি চ্যাম্পিয়ন হয়েও খেলবে না। সেই জোনের রানার্স আপ কক্সবাজারও মূল পর্বে খেলতে চাইনি। তাই সেখানে তৃতীয় দল খাগড়াছড়ি খেলছে।’

রাঙামাটি থেকে মনিকা-ঋতুপর্ণা চাকমার মতো ফুটবলার উঠে এসেছে। দেশের নারী ফুটবলে বেশ গুরুত্বপূর্ণ পাইপলাইন হিসেবে কাজ করছে রাঙামাটি। সেই রাঙামাটি অ-১৪ টুর্নামেন্টে প্রাথমিক পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েও খেলছে না। তবে বিষয়টি নিয়ে শঙ্কিত নন বাফুফের নারী উইংয়ের প্রধান, ‘কেন খেলেনি তারা সেটি বলেনি। চিঠিতে বলেছে তারা খেলতে পারবে না। এটার পজিটিভ নেগেটিভ দুই দিকই আছে। তারা খেলতে না পারায় অন্য দল সুযোগ পাচ্ছে আবার তারা যেহেতু চ্যাম্পিয়ন ফলে তারা খেলতে পারলে অবশ্যই প্রতিদ্বন্দ্বিতা বা মান ভালো হতো।’

রাঙামাটি জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি সাবেক জাতীয় ফুটবলার বরুণ বিকাশ দেওয়ান। চ্যাম্পিয়ন হয়েও মূল পর্বে না খেলার কারণ সম্পর্কে তিনি বলেন, ‘রাঙামাটিতে আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্ট চলছে। আমাদের সকল খেলোয়াড় স্কুলের। স্কুলগুলো না ছাড়ায় খেলা সম্ভব নয়, আমরা দাবি করেছিলাম খেলা এক সপ্তাহে পেছালে অংশগ্রহণ করা যেত।’

বাফুফের এই মুহুর্তে তিনটি জাতীয় পর্যায়ের টুর্নামেন্ট চলছে। পুরুষ অ-১৫, নারী অ-১৪ ও জাতীয় চ্যাম্পিয়নশিপ। এতে অংশগ্রহণ ও স্বাগতিক হয়ে জেলা ফুটবল এসোসিয়েশনগুলো যেন সংকটেই পড়েছে, ‘জেএফএ কাপে রাঙামাটি স্বাগতিক ছিল। ফেডারেশন মাত্র ২০ হাজার টাকা দিয়েছে। বাকি টাকা এখনো দেয়নি। অনেক টাকা খরচ হয়েছে। ফেডারেশন যা দেয় এর চেয়ে কয়েকগুণ খরচ প্রতিটি টুর্নামেন্টে অংশগ্রহণে। এতে সামনে অ-১৭ টুর্নামেন্টে নাও খেলতে পারে রাঙামাটি।’

আগামীকাল শুরু হওয়া মূল পর্বে এ গ্রুপে রয়েছে স্বাগতিক রাজশাহী, খাগড়াছড়ি, ময়মনসিংহ ও রংপুর। বি গ্রুপে ঠাকুরগাও, চাপাইনবাবগঞ্জ, খুলনা ও মানিকগঞ্জ। দুই গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স আপ সেমিফাইনালে উঠবে। ২৫ সেপ্টেম্বর ফাইনাল অনুষ্ঠিত হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিলেট গ্যাস ফিল্ডসে বেতন ৩৬ লাখ, ওভারটাইমও ৩৬ লাখ

চ্যাম্পিয়ন হয়েও খেলছে না ঋতুপর্ণা-মনিকাদের রাঙামাটি

আপডেট সময় ০৯:০৭:১৬ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫