ঢাকা ০৩:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

সুপ্রিম কোর্ট হেল্পলাইনে এক বছরে আইনি সেবা পেলেন ৩০৭২ জন বিচারপ্রার্থী

  • বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় ১২:২২:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
  • ৬৭৫ বার পড়া হয়েছে

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নির্দেশক্রমে সুপ্রিম কোর্ট গত বছরের সেপ্টেম্বর মাসে সুপ্রিম কোর্ট হেল্পলাইন চালু করে। একইসঙ্গে হেল্পলাইন নাম্বারে হোয়াটসঅ্যাপ, অনলাইন অ্যাপ ও ইমেইল সার্ভিসও চালু কার হয়েছে। চালু করার পর থেকেই ৩১ আগস্ট পর্যন্ত সারা দেশ থেকে আইনি পরামর্শ, মামলা সম্পর্কিত তথ্য ও অভিযোগ দাখিল সংক্রান্ত মোট ৩০৭২টি কল আসে।

আইনি পরামর্শ সেবা গ্রহণে সারা দেশ থেকে ১৬৬৮ টি কল আসে, এছাড়া বিভিন্ন মামলার তথ্য জানতে চেয়ে ১১৫৭টি কল আসে। যার সবগুলো তথ্যই সেবাগ্রহীতাদের তাৎক্ষণিকভাবে প্রদান করা হয়েছে।

রাষ্ট্রের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও শাখার কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য প্রধান বিচারপতি বরাবর গত সেপ্টেম্বর মাস হতে আজ পর্যন্ত সর্বমোট ৬১টি অভিযোগ আসে। অভিযোগগুলো বাংলাদেশ সুপ্রিম কোর্টের এখতিয়ার বর্হিভূত হওয়ায় বাংলাদেশ সুপ্রিম কোর্ট হেল্পলাইন কর্তৃক কি করণীয় সে বিষয়ে তাদের পরামর্শ প্রদান করা হয়। সুপ্রিম কোর্ট হেল্পলাইন আইনি সেবা প্রাপ্তির ক্ষেত্রে সমস্যাগুলো দূরীকরণের কার্যকর পদক্ষেপ রাখছে যা থেকে সাধারণ মানুষ উপকৃত হচ্ছে।

শফিকুল ইসলাম বলেন, বিভিন্ন অনিয়ম, ঘুষ, কাজে অবহেলা, বিলম্বে সেবা প্রাপ্তি, অসদাচরণ সম্পর্কিত আট মাসে মোট ১৮৬টি অভিযোগ আসে। যার মধ্যে বিলম্বে আইনি সেবা প্রাপ্তি সংক্রান্ত অভিযোগ ৯৬টি। যার সবগুলো সেবা নিশ্চিত করা হয়েছে এবং সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের জবাবদিহিতার মুখোমুখি করা হয়েছে।

অবশিষ্ট ৯০টি অভিযোগ বিভিন্ন অনিয়ম, ঘুষ, কাজে অবহেলা, অসদাচরণ সম্পর্কিত। যার মধ্যে, হাইকোর্ট বিভাগের বিচারকদের বিরুদ্ধে ৫টি, জেলা আদালতের বিচারকের বিরুদ্ধে ৩২টি, আপিল বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ১টি, হাইকোর্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ৬টি, জেলা আদালতের কর্মচারীদের বিরুদ্ধে ৩৭টি এবং আইনজীবীদের বিরুদ্ধে ৯টি অভিযোগ পাওয়া যায়। এ বিষয়ে ব্যবস্থাগ্রহণের জন্য ইতোমধ্যে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। উল্লেখ্য, সপ্তাহে ৫ দিন (রোববার-বৃহস্পতিবার) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত হেল্পলাইন নম্বর খোলা থাকে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

সুপ্রিম কোর্ট হেল্পলাইনে এক বছরে আইনি সেবা পেলেন ৩০৭২ জন বিচারপ্রার্থী

আপডেট সময় ১২:২২:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫