ঢাকা ১০:২০ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যারা দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদেরকে নজরদারিতে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ডেমরায় বাড়ি থেকে ২ বোমা সদৃশ বস্তু উদ্ধার জাপানে ভারি বৃষ্টিতে ৮ জনের মৃত্যু, টোকিও বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী মোংলা নদীতে দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণ হবে : নৌপরিবহনমন্ত্রী যারা পালিয়ে যায়, তার আর দেশে ফিরতে পারে না: রিজভী শিক্ষার মানোন্নয়ন সভায় শিক্ষকদেরই ঠাঁই হলো না মঞ্চে; কালিহাতীতে তীব্র ক্ষোভ বিদ্যুৎ-গ্যাসের সমস্যা সমাধানে অন্তত দুই বছর লাগবে : অর্থমন্ত্রী বংশালে হেলমেটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট অনার্স পর্যন্ত নারীদের ফ্রিতে পড়াশোনার ব্যবস্থা করা হবে : প্রধানমন্ত্রী মুক্তিপণ দিয়েও মেলেনি মুক্তি, ফরিদপুরে শিকলবন্দি নিলয় উদ্ধার; গ্রেফতার- ৩

ফরিদপুরে সাড়ে ১১ ঘণ্টা পর সড়ক-রেলপথে যান চলাচল শুরু

ফরিদপুরের ভাঙ্গা আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে তিন দিনের চলমান মহাসড়ক ও রেলপথ অবরোধ তুলে নিয়েছে বিক্ষুব্ধ জনতা। রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় তারা অবরোধ তুলে নেন। তবে তারা আগামীকাল মঙ্গলবারও একই দাবিতে আন্দোলনের ঘোষণা দিয়েছেন।

জানা যায়, রোববার সকাল ৬টা থেকে ঢাকা-খুলনা ও বরিশাল মহাসড়কসহ ভাঙ্গার সাতটি স্থানে কাফনের কাপড় গায়ে জনতা সড়ক ও রেলপথ অবরোধে নেমে আসে। অবরোধকারীরা সকাল থেকে নকশিকাঁথা ট্রেন আটকে দেয় ও খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ভাঙ্গা জংশনে দাঁড়িয়ে থাকে।

ভাঙ্গার আলগী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মো. এসকেন্দার মিয়া বলেন, আমাদের আগামীকালের (মঙ্গলবার) আন্দোলন চলবে। আমাদের ইউপি চেয়ারম্যানকে মুক্তি দিতে হবে। ওসি ও ভাঙ্গা সার্কেল এসপি এসে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশনার কথা জানিয়ে বলেছেন এখনই আন্দোলন বন্ধ করতে হবে। কিন্তু আমরা রাজি হইনি। আমরা জানিয়েছি, তাদের সম্মানে বিকেল সাড়ে পাঁচটায় রাস্তা-রেলপথ থেকে আজকের মতো অবরোধ তুলে নেওয়া হয়। তবে আগামীকাল আবারও অবরোধ চলবে।

বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাগো নিউজকে বলেন, বিকেল সাড়ে ৫টার দিকে আজকের মতো অবরোধ শেষ করেছে বিক্ষুব্ধ জনতা। তারপর থেকে যান চলাচল শুরু হয়। বর্তমানে যানবাহন চলাচল স্বাভাবিক আছে। তবে তারা ঘোষণা দিয়েছেন, আগামীকালও একই দাবিতে আন্দোলন করবেন।

ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিজানুর রহমান জানান, মানুষের ভোগান্তি এড়াতে ও যান চলাচল স্বাভাবিক রাখতে পর্যাপ্তসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রাখা হয়। একই সঙ্গে বিক্ষুব্ধদের সঙ্গে আলোচনার মাধ্যমে পরিস্থিতি শান্ত করার চেষ্টা চলছে।

ফরিদপুর-৪ আসনের ভাঙ্গার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-৪ থেকে ফরিদপুর-২ আসনে যুক্ত করে গত ৪ সেপ্টেম্বর গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। এর প্রতিবাদে ৫ সেপ্টেম্বর থেকে শুরু হয় অবরোধ কর্মসূচি। দাবি পূরণ না হওয়ায় রবিবার থেকে ফের টানা তিন দিনের সকাল-সন্ধ্যা অবরোধ শুরু হয়। ভাঙ্গার বিভিন্ন স্থানে সকাল ৬টার পর থেকে পুখুরিয়া, হামিরদী, মাধবপুর ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে একযোগে অবরোধ চলে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যারা দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদেরকে নজরদারিতে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

ফরিদপুরে সাড়ে ১১ ঘণ্টা পর সড়ক-রেলপথে যান চলাচল শুরু

আপডেট সময় ০৭:১৬:০৮ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫