ঢাকা ১১:২১ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ যারা দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদেরকে নজরদারিতে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ডেমরায় বাড়ি থেকে ২ বোমা সদৃশ বস্তু উদ্ধার জাপানে ভারি বৃষ্টিতে ৮ জনের মৃত্যু, টোকিও বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী মোংলা নদীতে দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণ হবে : নৌপরিবহনমন্ত্রী যারা পালিয়ে যায়, তার আর দেশে ফিরতে পারে না: রিজভী শিক্ষার মানোন্নয়ন সভায় শিক্ষকদেরই ঠাঁই হলো না মঞ্চে; কালিহাতীতে তীব্র ক্ষোভ বিদ্যুৎ-গ্যাসের সমস্যা সমাধানে অন্তত দুই বছর লাগবে : অর্থমন্ত্রী বংশালে হেলমেটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট অনার্স পর্যন্ত নারীদের ফ্রিতে পড়াশোনার ব্যবস্থা করা হবে : প্রধানমন্ত্রী

ভূমিকম্পে কেঁপে উঠলো শেরপুর

ভূমিকম্পে আবারো কেঁপে ওঠলো শেরপুর। রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৫টা ১৩ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। এই কম্পন কয়েক সেকেন্ড স্থায়ী হয়েছিল। ভূমিকম্পের সময় শহরের বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

হঠাৎ কম্পন অনুভব করে অনেক মানুষ বাড়িঘর ও অফিস ছেড়ে বাইরে বের হয়ে আসেন। তবে এখন পর্যন্ত কোথাও কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

স্থানীয় বাসিন্দারা জানান, ভূমিকম্পের সময় হালকা কম্পন অনুভূত হয়, জানালা-দরজা কেঁপে ওঠে। এতে আতঙ্কিত হয়ে অনেকে রাস্তায় নেমে আসেন।

মাই আর্থকোয়েক এলার্ট অ্যাপের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম রাজ্যের কোরোবোরি এলাকা। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল ৫.৭ এবং ভূ-পৃষ্ঠ থেকে গভীরতা ছিল ৬.২ মাইল। উৎপত্তিস্থল থেকে শেরপুরের দূরত্ব ছিল প্রায় ২৮৪ মাইল।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ

ভূমিকম্পে কেঁপে উঠলো শেরপুর

আপডেট সময় ০৬:০৩:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫