ঢাকা ১২:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ যারা দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদেরকে নজরদারিতে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ডেমরায় বাড়ি থেকে ২ বোমা সদৃশ বস্তু উদ্ধার জাপানে ভারি বৃষ্টিতে ৮ জনের মৃত্যু, টোকিও বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী মোংলা নদীতে দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণ হবে : নৌপরিবহনমন্ত্রী যারা পালিয়ে যায়, তার আর দেশে ফিরতে পারে না: রিজভী শিক্ষার মানোন্নয়ন সভায় শিক্ষকদেরই ঠাঁই হলো না মঞ্চে; কালিহাতীতে তীব্র ক্ষোভ বিদ্যুৎ-গ্যাসের সমস্যা সমাধানে অন্তত দুই বছর লাগবে : অর্থমন্ত্রী বংশালে হেলমেটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট অনার্স পর্যন্ত নারীদের ফ্রিতে পড়াশোনার ব্যবস্থা করা হবে : প্রধানমন্ত্রী

বাগেরহাটে আসন পুনর্বহালের দাবিতে জেলা প্রশাসনের কার্যালয় ঘেরাও

বাগেরহাট বাগেরহাটের চারটি আসন পুনর্বহালের দাবিতে জেলা প্রশাসনের ও নির্বাচন অফিস ঘেরাও করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা।
রোববার ( ১৪ সেপ্টেম্বর) সকালে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী শত শত নেতাকর্মী বিক্ষোভ মিছিলে অংশ নেন।

বিক্ষোভ মিছিলে বক্তারা বলেন, নির্বাচন কমিশনের নতুন আসন বিন্যাস বাগেরহাটের জনগণের প্রত্যাশার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। দীর্ঘদিন ধরে আমরা চারটি আসনে নির্বাচন করে আসছি এবং এটিই ছিল বাগেরহাটবাসীর সর্বসম্মত দাবি। কিন্তু নির্বাচন কমিশন আমাদের দাবিকে উপেক্ষা করে চারটি আসনের পরিবর্তে তিনটি আসন রেখে চূড়ান্ত গেজেট প্রকাশ করেছে, যা সম্পূর্ণ অগণতান্ত্রিক।

বক্তারা আরও বলেন, সীমানা পরিবর্তনে বাগেরহাটবাসী এই সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নেবে না। আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব। অবিলম্বে চারটি আসন পুনর্বহাল করে গেজেট সংশোধন করতে হবে, অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

গেল ৩০ জুলাই দুপুরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের চারটি আসনের মধ্যে একটি আসন কমিয়ে জেলায় তিনটি আসন করার প্রাথমিক প্রস্তাব দেয়। এরপর থেকেই বাগেরহাটবাসী আন্দোলন শুরু করে। চারটি আসন বহাল রাখারদাবিতে নির্বাচন কমিশনের শুনানিতে অংশগ্রহণ করেন বাগেরহাটবাসী। এরপরেও ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন শুধু সীমানা পরিবর্তন করে তিনটি আসন জারি রেখে চুড়ান্ত গেজেট প্রকাশ করে। নির্বাচন কমিশনের এই আসন বিন্যাস গন মানুষের দাবিকে উপেক্ষা করেছে বলে জানান সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি শেখ মোহাম্মদ ইউনুস, জেলা জামাতের নায়েবে আমির অ্যাডভোকেট আব্দুল ওদুদ, বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য ওহিদুজ্জামান দীপু, জেলা বিএমপির সদস্য সচিব মোজ্বাফার রহমান আলম, জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খাদেম নিয়ামুন নাসির আলাপ, জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তারেকসহ বিভিন্ন দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

চুড়ান্ত গেজেট অনুযায়ী, বাগেরহাট-১ ( বাগেরহাট সদর-চিতলমারী-মোল্লাহাট), বাগেরহাট-২ (ফকিরহাট-রামপাল-মোংলা) ও বাগেরহাট-৩ (কচুয়া-মোরেলগঞ্জ-শরণখোলা)। দীর্ঘদিন থেকে ৪টি আসনে নির্বাচন হয়ে আসছিল।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ

বাগেরহাটে আসন পুনর্বহালের দাবিতে জেলা প্রশাসনের কার্যালয় ঘেরাও

আপডেট সময় ০৩:০৯:০৩ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫