ঢাকা ১২:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ যারা দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদেরকে নজরদারিতে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ডেমরায় বাড়ি থেকে ২ বোমা সদৃশ বস্তু উদ্ধার জাপানে ভারি বৃষ্টিতে ৮ জনের মৃত্যু, টোকিও বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী মোংলা নদীতে দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণ হবে : নৌপরিবহনমন্ত্রী যারা পালিয়ে যায়, তার আর দেশে ফিরতে পারে না: রিজভী শিক্ষার মানোন্নয়ন সভায় শিক্ষকদেরই ঠাঁই হলো না মঞ্চে; কালিহাতীতে তীব্র ক্ষোভ বিদ্যুৎ-গ্যাসের সমস্যা সমাধানে অন্তত দুই বছর লাগবে : অর্থমন্ত্রী বংশালে হেলমেটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট অনার্স পর্যন্ত নারীদের ফ্রিতে পড়াশোনার ব্যবস্থা করা হবে : প্রধানমন্ত্রী

ফেনীতে চোর সন্দেহে গণপিটুনিতে এক ব্যক্তির মৃত্যু

  • ফেনী প্রতিনিধি
  • আপডেট সময় ০৩:০২:২৫ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
  • ৬১৬ বার পড়া হয়েছে

ফেনীর সদর উপজেলার মোটবীতে চোর সন্দেহে গণপিটুনিতে মনছুর আহম্মদ (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে ইউনিয়নের লস্করহাট মধ্যম লক্ষ্মীপুর গ্রামের কবিরের বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গভীররাতে মোটবীর মধ্যম লক্ষ্মীপুর গ্রামের কবিরের অটোরিকশা গ্যারেজে অজ্ঞাত ব্যক্তিকে দেখতে পেয়ে আটক করা হয়। পরে চোর সন্দেহে স্থানীয় লোকজন তাকে মারধর করে পাশের জমিতে ফেলে দেয়। রোববার ভোরে ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যরা পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

ফেনী মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) সজল কান্তি দাশ ঢাকা পোস্টকে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ

ফেনীতে চোর সন্দেহে গণপিটুনিতে এক ব্যক্তির মৃত্যু

আপডেট সময় ০৩:০২:২৫ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫