ঢাকা ১২:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ যারা দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদেরকে নজরদারিতে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ডেমরায় বাড়ি থেকে ২ বোমা সদৃশ বস্তু উদ্ধার জাপানে ভারি বৃষ্টিতে ৮ জনের মৃত্যু, টোকিও বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী মোংলা নদীতে দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণ হবে : নৌপরিবহনমন্ত্রী যারা পালিয়ে যায়, তার আর দেশে ফিরতে পারে না: রিজভী শিক্ষার মানোন্নয়ন সভায় শিক্ষকদেরই ঠাঁই হলো না মঞ্চে; কালিহাতীতে তীব্র ক্ষোভ বিদ্যুৎ-গ্যাসের সমস্যা সমাধানে অন্তত দুই বছর লাগবে : অর্থমন্ত্রী বংশালে হেলমেটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট অনার্স পর্যন্ত নারীদের ফ্রিতে পড়াশোনার ব্যবস্থা করা হবে : প্রধানমন্ত্রী

সাদাপাথর লুটকাণ্ডে পদ হারানো বিএনপি নেতা গ্রেপ্তার

  • সিলেট প্রতিনিধি
  • আপডেট সময় ১১:৪৯:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
  • ৬৩৯ বার পড়া হয়েছে

ভোলাগঞ্জ পর্যটনকেন্দ্রের সাদাপাথর লুটপাট ও চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার হয়েছেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির স্থগিত সভাপতি শাহাব উদ্দিন। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে সিলেট নগরের কুমারপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯।

এ তথ্য নিশ্চিত করে র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম সোহাগ বলেন, “কোম্পানিগঞ্জ থানায় গত মাসে দায়েরকৃত একটি মামলায় শাহাব উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৭ টি মামলা রয়েছে। তাকে সিলেটের কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে

এর আগে গত ১১ আগস্ট রাতে শাহাব উদ্দিনের বিরুদ্ধে সাদাপাথর লুটকাণ্ড ও চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকার অভিযোগ ওঠে। এ ঘটনায় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তার সব পদ স্থগিত করা হয়। একই সঙ্গে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সহসভাপতি হাজী আবদুল মান্নানকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

দলীয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, চাঁদাবাজি ও দখলবাজিসহ বিএনপির নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এছাড়াও ৫ আগষ্ট পরবর্তী সময়ে শাহাব উদ্দিনের বিরুদ্ধে সরকারি প্রায় ১৫০ একর জমি দখলের অভিযোগে জেলা বিএনপি তাকে কারণ দর্শানোর নোটিশ দেয়। পাশাপাশি অভিযোগ তদন্তে সহ-সভাপতি আশিক উদ্দিনকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটিও গঠন করা হয়েছিল। তবে নানা বিতর্কিত কর্মকাণ্ড অব্যাহত রাখায় শেষ পর্যন্ত দলীয় পদ হারাতে হয় এবং সর্বশেষ গ্রেপ্তার হলেন তিনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ

সাদাপাথর লুটকাণ্ডে পদ হারানো বিএনপি নেতা গ্রেপ্তার

আপডেট সময় ১১:৪৯:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫