ঢাকা ০১:১১ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ যারা দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদেরকে নজরদারিতে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ডেমরায় বাড়ি থেকে ২ বোমা সদৃশ বস্তু উদ্ধার জাপানে ভারি বৃষ্টিতে ৮ জনের মৃত্যু, টোকিও বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী মোংলা নদীতে দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণ হবে : নৌপরিবহনমন্ত্রী যারা পালিয়ে যায়, তার আর দেশে ফিরতে পারে না: রিজভী শিক্ষার মানোন্নয়ন সভায় শিক্ষকদেরই ঠাঁই হলো না মঞ্চে; কালিহাতীতে তীব্র ক্ষোভ বিদ্যুৎ-গ্যাসের সমস্যা সমাধানে অন্তত দুই বছর লাগবে : অর্থমন্ত্রী বংশালে হেলমেটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট অনার্স পর্যন্ত নারীদের ফ্রিতে পড়াশোনার ব্যবস্থা করা হবে : প্রধানমন্ত্রী

গভীররাতে ঠিকাদারের বালু ভর্তি ট্রাক লুট করে কাজে বাধা, গ্রেপ্তার ১

  • ফেনী প্রতিনিধি
  • আপডেট সময় ১১:২১:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
  • ৬০৭ বার পড়া হয়েছে

ফেনীর দাগনভূঞা পৌর এলাকায় একটি সড়ক সংস্কারের জন্য ঠিকাদারের ব্যবহৃত বালু ভর্তি ট্রাক লুট করে কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে দাগনভূঞা থানা পুলিশ।

মামলায় আসামিরা হলেন- দাগনভূঞা পৌর ৭নং ওয়ার্ডের কৃষ্ণরামপুর এলাকার আনিছুল হক মাসুদের ছেলে মো. আব্দুল করিম (২৫), সোনাগাজীর চর মজলিশপুর গ্রামের আব্দুল খালেদের ছেলে মো. মাসুদ ইকবাল শামীম (২৯) ও দাগনভূঞা মাতুভূঞা গ্রামের মো. কামরুল ইসলামের ছেলে অনিক (২৩)। তাদের মধ্যে আব্দুল করিমকে লুট হওয়া বালু ভর্ভি ট্রাকসহ গ্রেপ্তার করা হয়েছে।

এজাহার সূত্রে জানা যায়, দরপত্রের মাধ্যমে কাজ পেয়ে দাগনভূঞা পৌর এলাকার গ্রামীন টাওয়ার ও বাঁশতলা এলাকায় সড়ক নির্মাণকাজ করছে ঠিকাদার মোহাম্মদ আবদুল কাদের। শুক্রবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে নির্মাণকাজে ব্যবহারের জন্য একটি ডাম্প ট্রাক বালু নিয়ে আতাতুর্ক স্কুল মার্কেট সংলগ্ন এলাকায় পৌঁছালে আসামি মাসুদ ইকবাল শামীম ট্রাকটি থামান। পরে তিনি ড্রাইভারকে জিজ্ঞাসাবাদ করেন এবং জোরপূর্বক ট্রাকে উঠে গ্রামীণ টাওয়ার এলাকায় নিয়ে যান। সেখানে পৌঁছে অন্য আসামি করিম, অনিকসহ আরও অজ্ঞাত একজন ট্রাকটিকে থামিয়ে বালু ফেলার কাজে বাধা প্রদান করেন।

এজাহারে আরও উল্লেখ করা হয়, একপর্যায়ে তারা ট্রাকটি জোরপূর্বক দাগনভূঞা পৌরসভার ৩নং ওয়ার্ডের বেতুয়া বাজার এলাকার দিকে নিয়ে অজ্ঞাত স্থানে পার্কিং করতে বাধ্য করেন। বিষয়টি জানতে পেরে ঠিকাদারের সহকারী সোহাগ ঠিকাদার আবদুল কাদেরকে খবর দিলে তিনি পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। খবর পেয়ে দাগনভূঞা থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে বেতুয়া নামার বাজার সড়কের আবু হানিফের বাড়ির সামনে থেকে ট্রাকটি জব্দ করে। এ সময় ঘটনায় জড়িত আসামি করিমকে আটক করা হয়েছে।

দাগনভূঞা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদ পারভেজ বলেন, এ ঘটনায় ভুক্তভোগী ঠিকাদার বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন। পুলিশ অভিযান চালিয়ে করিম নামে একজনকে বালু ভর্তি ট্রাকসহ আটক করে। পরে তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ

গভীররাতে ঠিকাদারের বালু ভর্তি ট্রাক লুট করে কাজে বাধা, গ্রেপ্তার ১

আপডেট সময় ১১:২১:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫