ঢাকা ০১:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ যারা দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদেরকে নজরদারিতে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ডেমরায় বাড়ি থেকে ২ বোমা সদৃশ বস্তু উদ্ধার জাপানে ভারি বৃষ্টিতে ৮ জনের মৃত্যু, টোকিও বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী মোংলা নদীতে দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণ হবে : নৌপরিবহনমন্ত্রী যারা পালিয়ে যায়, তার আর দেশে ফিরতে পারে না: রিজভী শিক্ষার মানোন্নয়ন সভায় শিক্ষকদেরই ঠাঁই হলো না মঞ্চে; কালিহাতীতে তীব্র ক্ষোভ বিদ্যুৎ-গ্যাসের সমস্যা সমাধানে অন্তত দুই বছর লাগবে : অর্থমন্ত্রী বংশালে হেলমেটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট অনার্স পর্যন্ত নারীদের ফ্রিতে পড়াশোনার ব্যবস্থা করা হবে : প্রধানমন্ত্রী
ভাঙায় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদ

কাফনের কাপড় গায়ে জড়িয়ে পথে নেমেছে অবরোধকারীরা

ফরিদপুরের ভাঙ্গায় সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের প্রতিবাদে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করেছেন এলাকাবাসী। রোববার (১৪ সেপ্টেম্বর) থেকে পূর্ব ঘোষিত টানা তিন দিন সকাল-সন্ধ্যা সড়ক ও রেল অবরোধ কর্মসূচি সফল করতে ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙার হামিরদী ইউনিয়নের মনসুরাবাদ বাসস্ট্যান্ডে এলাকার সড়কে নেমে আসে অবরোধকারীরা।

আজ সকাল ৭টা থেকে ঢাকা-খুলনা মহাসড়কের আলগী ইউনিয়নের সোয়াদী বাস স্ট্যান্ড এলাকা ও হামিরদী ইউনিয়নের মনসুরাবাদ বাসস্ট্যান্ড এলাকায় অবরোধ কর্মসূচি শুরু হয়। এদিকে সকাল ৮টা থেকে ঢাকা-বরিশাল মহাসড়কের পুখুরিয়া বাস স্ট্যান্ড, হামিরদী বাস স্ট্যান্ড, মাধবপুর বাস স্ট্যান্ড এবং ভাঙ্গা উপজেলা সদরের স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবরোধ কর্মসূচি শুরু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ৭টার দিকে অবরোধকারীরা ব্যানার নিয়ে এবং কাফনের কাপড় পড়ে সড়কের ওপরে শুয়ে পড়েন। বাকিরা রাস্তায় আড়াআড়িভাবে অবরোধ করে দাঁড়িয়ে আছে।

ভাঙ্গা রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার রনি ব্যাপারী বলেন, ঢাকাগামী নকশি কাঁথা ট্রেনটি ভাঙ্গা রেলস্টেশনের অদূরে অবরোধকারীরা আটকে দিয়েছে। অপরদিকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি সবুজ সংকেত না পাওয়ায় ভাঙ্গা জংশন স্টেশনে থেমে আছে।

প্রস্তাবিত ভাঙ্গা রেলওয়ে স্টেশনের উপ-পরিদর্শক সাফুর আহমেদ বলেন, ভাঙ্গা ফরিদপুর রেলপথের হামিরদী ও ভাঙ্গা-খুলনা রেলপথে কৈডুবি এলাকায় সড়কে গাছ ফেলে রেল চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

ফরিদপুরের-৪ সংসদীয় আসনের অধীন ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে কেটে ফরিদপুর-২ সংসদীয় আসনে জুড়ে দেওয়ার গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন গত ৪ সেপ্টেম্বর। এর প্রতিবাদে গত ৫ সেপ্টেম্বর জনতা প্রথম রাস্তায় নেমে ঢাকা খুলনা ও ঢাকা মহাসড়ক অবরোধ করে।

গত শনিবার বিকেলে নতুন করে অবরোধ কর্মসূচি ঘোষণা করেন আলগি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সিদ্দিকী। ইউনিয়ন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, রোববার (১৪ সেপ্টেম্বর) থেকে টানা তিন দিন সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সকাল-সন্ধ্যা সড়ক ও রেল অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। অন্যান্য কর্মসূচির মধ্যে নির্বাচন কমিশন ঘেরাওয়ের কর্মসূচিও রয়েছে। তবে শেষ পর্যন্ত তাদের দাবি মানা না হলে সব রাজনৈতিক দল মিলে নির্বাচন বর্জনের ঘোষণা দেবে বলে ওই সংবাদ সম্মেলনে জানানো হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ

ভাঙায় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদ

কাফনের কাপড় গায়ে জড়িয়ে পথে নেমেছে অবরোধকারীরা

আপডেট সময় ১১:০১:২১ পূর্বাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫