ঢাকা ০১:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ যারা দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদেরকে নজরদারিতে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ডেমরায় বাড়ি থেকে ২ বোমা সদৃশ বস্তু উদ্ধার জাপানে ভারি বৃষ্টিতে ৮ জনের মৃত্যু, টোকিও বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী মোংলা নদীতে দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণ হবে : নৌপরিবহনমন্ত্রী যারা পালিয়ে যায়, তার আর দেশে ফিরতে পারে না: রিজভী শিক্ষার মানোন্নয়ন সভায় শিক্ষকদেরই ঠাঁই হলো না মঞ্চে; কালিহাতীতে তীব্র ক্ষোভ বিদ্যুৎ-গ্যাসের সমস্যা সমাধানে অন্তত দুই বছর লাগবে : অর্থমন্ত্রী বংশালে হেলমেটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট অনার্স পর্যন্ত নারীদের ফ্রিতে পড়াশোনার ব্যবস্থা করা হবে : প্রধানমন্ত্রী

দুইদিনে নেপালের পর্যটন খাতে ২৫০০ কোটি রুপি ক্ষতি

৮–৯ সেপ্টেম্বরের দুইদিনের সহিংস পরিস্থতিতে নেপালের পর্যটন খাতে প্রায় ২৫০০ কোটি রুপি ক্ষতি হয়েছে। আন্দোলনের সময় হোটেল ভাঙচুর, যাত্রা বিঘ্নিত হওয়া এবং বুকিং বাতিলের কারণে দেশটির শীর্ষ পর্যটন মৌসুমের শুরুতে বড় আঘাত লাগে।

প্রাথমিক হিসেবে হোটেল অ্যাসোসিয়েশন নেপালের প্রতিবেদনে বলা হয়েছে, কমপক্ষে দুই ডজন হোটেল ভাঙচুর বা লুটপাটের শিকার হয়েছে। এর মধ্যে কাঠমাণ্ডুর হিলটন হোটেলের ক্ষতি একা প্রায় ৮০০ কোটি রুপি ছাড়িয়েছে। পোকরা, ভৈরহওয়া, বিরাটনগর ও ধানগাধিও মূল পর্যটন কেন্দ্র হিসেবে আঘাত পেয়েছে।

তবে নেপাল পর্যটন কর্তৃপক্ষের কর্মকর্তারা পুনরুদ্ধারে আশাবাদী। নেপাল ট্যুরিজম বোর্ডের সিইও দীপক রাজ জোশী বলেন, ‌পর্যটন অবশ্যই পুনরায় ঘুরে দাঁড়াবে। তিনি ২০১৫ সালের ভূমিকম্প ও কোভিড-১৯ মহামারীর পরের পুনরুদ্ধারের অভিজ্ঞতা উদাহরণ হিসেবে তুলে ধরেছেন।

অর্থনীতিবিদ ড. সামির খাতিওয়াদা এবং শিল্প নেতারা সরকারের কাছে আন্তর্জাতিক ভাবমূর্তির উন্নয়ন, আইনশৃঙ্খলা নিশ্চিতকরণ এবং প্রায় ১৫,০০০ বিদেশি পর্যটকের নিরাপদ ভ্রমণের ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন।

এদিকে হোটেল অ্যাসোসিয়েশন নেপালের চেয়ার বিনায়ক শাহ বলেছেন, পর্যটন মৌসুম শুরু হতে চলেছে। তাই নেপাল থেকে ইতিবাচক বার্তা প্রেরণ করা জরুরি। সকল অংশীদারকে একজোট হয়ে পর্যটন পুনরুদ্ধারের কাজ এগিয়ে নিতে হবে।

ট্রেকিং এজেন্সি অ্যাসোসিয়েশন অব নেপাল এবং মাউন্টেনিয়ারিং অ্যাসোসিয়েশনের মতো অন্যান্য অংশীদারও পর্যটকদের আস্থা ফিরিয়ে আনা ও নেপালের পর্যটন দ্রুত পুনরুদ্ধারে একত্রিত উদ্যোগ নেবার আহ্বান জানিয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ

দুইদিনে নেপালের পর্যটন খাতে ২৫০০ কোটি রুপি ক্ষতি

আপডেট সময় ০৯:৩৮:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫