ঢাকা ০৪:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিখোঁজের একদিন পর পায়রা নদীতে মিলল জুঁইয়ের মরদেহ আমিরাতে বাংলাদেশিদের ভিসা বাতিলের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে সরকার: প্রবাসীকল্যাণমন্ত্রী শেখ মুজিবকে নিয়ে পোস্ট দেওয়ায় কলেজ শিক্ষক বরখাস্ত মাদক ব্যবসার অভিযোগে দারাজের বিরুদ্ধে মামলা নারকোটিক্সের সার্কে আরও সক্রিয় ভূমিকা রাখতে চায় বাংলাদেশ মামলা প্রত্যাহার না করলে মিলবে না নীতি সহায়তা জ্বালানি সংকট দূর করতে নেওয়া হচ্ছে তিন পরিকল্পনা: সেতুমন্ত্রী এসএসসি-এইচএসসির খাতা পুনর্মূল্যায়নে আসছে নতুন নীতিমালা বড়পুকুরিয়ায় কয়লাখনির ১৬৮ শ্রমিককে পুনর্বহালের দাবিতে লাগাতার আন্দোলন সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পেছাল

বাংলাদেশ থেকে আরো এলিট আম্পায়ার তৈরির আশা সৈকতের

দুই বছরের চুক্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে চুক্তি করেছেন সাইমন টফেল। ইতোমধ্যে ঢাকা এসে নিজের কাজ বুঝে নিয়েছেন তিনি। বিসিবির সঙ্গে আজ করেছেন বৈঠক, সেখানে উপস্থিত ছিলেন এলিট আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। এছাড়া ছিলেন আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠুও।

মিঠুর আশা, এই দুই বছরে টফেলের সঙ্গে থেকে আম্পায়ারদের প্রশিক্ষিত করার কার্যক্রম শিখে নেবেন সৈকতও। মিরপুরে সংবাদ সম্মেলনে সৈকত বলেছেন, টফেলের এডুকেশন থেকে ভালো মানের আম্পায়ার পাবে বাংলাদেশ, ‘অনেকে জানেন কি না জানি না, আমার যে প্রথম দুই ওয়ানডে ছিল, সেখানে ডেব্যু হয়েছে সাইমন টফেলের সঙ্গে। আমি সবসময় বলে এসেছি, আই এম অ্যা বিগ এডমায়ারার অফ হিম।’

পরে টফেলকে নিয়ে সৈকত বলেন, ‘তিনি শুধু একজন আম্পায়ারই ছিলেন না, অনেক বছর ধরেই আম্পায়ারদের এডুকেশন নিয়ে কাজ করছেন। আমরা সম্প্রতি আম্পায়ারিংয়ে বেশ ভালো করছি। আশা করছি সাইমনের সঙ্গে আমাদের এ অগ্রযাত্রা অব্যাহত থাকবে। আমরা আরও বেশি এলিট আম্পায়ার পাব এ আশা করছি।’

আইসিসির এলিট প্যানেলে বাংলাদেশের একমাত্র সদস্য এখন সৈকত। সৈকতের বিশ্বাস, সময় দিলে বাংলাদেশ থেকেও আরও এলিট প্যানেল আম্পায়ার পাওয়া যাবে, ‘একজন এলিট আম্পায়ার তৈরির জন্য অনেক সময় লাগে। এটা শর্ট কাটের জায়গা না। রেজিলিইয়েন্স, ডিটারমিনেশন, এগুলো লাগে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে, আমাদের মাইন্ডসেট চেইঞ্জ করা। রেসপেক্টের যে জায়গাটা, আম্পায়ারদের প্রতি এটা একটু কম আছে।’

সৈকত আরো বলেন, ‘আমরা একটু ক্রিকেটার অরিয়েন্টেড নেশন। এখন ক্রিকেট বোর্ডের যে কর্মকান্ড দেখছি, তাতে মনে হচ্ছে এই দিকেও উন্নতি আসবে। আমাদের স্বপ্ন দেখতে হবে। একজনই তো শেষ নয়। আই এম নট দ্য লাস্ট ওয়ান টু বি এন এলিট প্যানেল আম্পায়ার। আরও অনেক এলিট প্যানেল আম্পায়ার আসবে।’

আইসিসির এই এলিট আম্পায়ার যোগ করেন, ‘যখন আমরা দল হিসেবে কাজ করব, স্ট্রাকচার থাকবে, এডুকেশন থাকবে, তখন আরও অনেক এলিট প্যানেল আম্পায়ার আসবে। সিস্টেমটা যদি দাঁড়িয়ে যায়, তাহলে ফিউচারে আমরা আরও অনেক এলিট আম্পায়ার পাব।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিখোঁজের একদিন পর পায়রা নদীতে মিলল জুঁইয়ের মরদেহ

বাংলাদেশ থেকে আরো এলিট আম্পায়ার তৈরির আশা সৈকতের

আপডেট সময় ০৮:৩৩:২৭ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫