ঢাকা ০২:১১ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ যারা দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদেরকে নজরদারিতে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ডেমরায় বাড়ি থেকে ২ বোমা সদৃশ বস্তু উদ্ধার জাপানে ভারি বৃষ্টিতে ৮ জনের মৃত্যু, টোকিও বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী মোংলা নদীতে দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণ হবে : নৌপরিবহনমন্ত্রী যারা পালিয়ে যায়, তার আর দেশে ফিরতে পারে না: রিজভী শিক্ষার মানোন্নয়ন সভায় শিক্ষকদেরই ঠাঁই হলো না মঞ্চে; কালিহাতীতে তীব্র ক্ষোভ বিদ্যুৎ-গ্যাসের সমস্যা সমাধানে অন্তত দুই বছর লাগবে : অর্থমন্ত্রী বংশালে হেলমেটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট অনার্স পর্যন্ত নারীদের ফ্রিতে পড়াশোনার ব্যবস্থা করা হবে : প্রধানমন্ত্রী

শয়তানের নিঃশ্বাস’ দিয়ে ব্যাংক থেকে পৌনে দুই লাখ টাকা ছিনতাই

কুমিল্লার বুড়িচং উপজেলায় সোনালী ব্যাংকের ভিতরে নারী গ্রাহকের কাছ থেকে ‘শয়তানের নিঃশ্বাস’ দিয়ে ১ লাখ ৭৪ হাজার টাকা ছিনতাই করে নিয়ে গেছে প্রতারক চক্র। এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুর থেকে ভিডিওটি ভাইরাল হয়৷ পরে বিষয়টি নিয়ে আলোড়ন সৃষ্টি হয়। এর আগে বুধবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে বুড়িচং সদরের সোনালী ব্যাংকে এ ঘটনা ঘটে।

ব্যাংক সূত্রে জানা গেছে, বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের গোসাইপুর গ্রামের জব্বার মৌলভী বাড়ির মো. আব্দুল মালেকের স্ত্রী সামছুন্নাহার বেগম এক ছেলে ও দুই ভাই সৌদি আরব প্রবাসী। বাংলাদেশ থাকা অবস্থায় তারা ১৫ লাখ টাকা ঋণ নেন । বিদেশ থেকে পাঠানো ঋণের কিস্তির টাকা পরিশোধ করার জন্য বাড়ি থেকে চেক নিয়ে বুধবার সকালে বুড়িচং সোনালী ব্যাংকে উত্তোলন করতে যান সামছুন্নাহার। চেকের মাধ্যমে ১লাখ ৭৪ হাজার টাকা উত্তোলন টাকা গণনার সময় অপরিচিত ৪-৫ জনের একটি প্রতারক চক্র গ্রাহক সেজে সামসুন্নাহারের পাশে এসে টাকা গণনা করে। সেসময় শয়তানের নিঃশ্বাস (স্কোপোলামিন) নারীর নাকে-মুখে ছিটিয়ে দেওয়া হয়। এরপর থেকেই নারীটি পুরোপুরি ওই প্রতারক চক্রের নিয়ন্ত্রণে চলে যান এবং অভিনব কৌশলে টাকাগুলো নিয়ে নেয় চক্রটি।

ভাইরাল ওই ভিডিওতে দেখা গেছে, ব্যাংকের ক্যাশ কাউন্টারের সামনে টাকা গুনছেন এক নারী গ্রাহক। তার পাশেও ৪-৫জন টাকা গুনছেন। একপর্যায়ে ওই নারীকে মুহুর্তেই বশে নেয় চক্রটি। টাকার বান্ডিলগুলো স্বেচ্ছায় চক্রকে দিয়ে দেন ওই নারী। গোনা শেষ হলে টাকাগুলো নিয়ে চলে যায় চক্রের সদস্যরা।

বুড়িচং সোনালী ব্যাংকের ব্যবস্থাপক জহুর আহমেদ ঘটনার বলেন,ব্যাংকের এক নারী গ্রাহকের টাকা নিয়ে গেছে একটি প্রতারক চক্র। ব্যাংকের সিটিভি ফুটেজে দেখেছি ৪-৫ জন একটি প্রতারক চক্রের হাতে স্বেচ্ছায় দিয়ে দিচ্ছেন নারী।কিছু দিন আগেও কংশনগর সোনালী ব্যাংকে পুরুষ গ্রাহকের সাথে এমন ঘটনা ঘটেছে। এই প্রতারক চক্রকে ধরিয়ে দিতে সকলের সহযোগীতা কামনা করেন তিনি।

এ বিষয়ে বুড়িচং থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক বলেন, অভিযোগ পেয়ে ব্যাংকে গিয়ে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। আমরা এ বিষয়ে কাজ করছি। অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ

শয়তানের নিঃশ্বাস’ দিয়ে ব্যাংক থেকে পৌনে দুই লাখ টাকা ছিনতাই

আপডেট সময় ০৬:০৯:২৫ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫