ঢাকা ০৩:১৮ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ যারা দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদেরকে নজরদারিতে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ডেমরায় বাড়ি থেকে ২ বোমা সদৃশ বস্তু উদ্ধার জাপানে ভারি বৃষ্টিতে ৮ জনের মৃত্যু, টোকিও বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী মোংলা নদীতে দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণ হবে : নৌপরিবহনমন্ত্রী যারা পালিয়ে যায়, তার আর দেশে ফিরতে পারে না: রিজভী শিক্ষার মানোন্নয়ন সভায় শিক্ষকদেরই ঠাঁই হলো না মঞ্চে; কালিহাতীতে তীব্র ক্ষোভ বিদ্যুৎ-গ্যাসের সমস্যা সমাধানে অন্তত দুই বছর লাগবে : অর্থমন্ত্রী বংশালে হেলমেটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট অনার্স পর্যন্ত নারীদের ফ্রিতে পড়াশোনার ব্যবস্থা করা হবে : প্রধানমন্ত্রী

যুক্তরাজ্যে শিখ তরুণীকে ধর্ষণ, নিজ দেশে ফিরে যাওয়ার হুমকি দিলো ধর্ষকরা

যুক্তরাজ্যে ২০ বছর বয়সী এক তরুণী ধর্ষণের শিকার হয়েছে। তাকে ধর্ষণ করেছে দুই শেতাঙ্গ। ধর্ষণ শেষে ওই তরুণীকে পূর্বপুরুষের দেশ ভারতে ফিরে যাওয়ার হুমকি দিয়েছে তারা।

সংবাদমাধ্যম এনডিটিভি শনিবার (১৩ সেপ্টেম্বর) ওল্ডবারি টাউনে গত মঙ্গলবার এ ঘটনা ঘটে। পুলিশ এটিকে ‘বর্ণবাদী হামলা’ হিসেবে অভিহিত করেছে। দুই অভিযুক্ত ধর্ষককে খুঁজে দিতে সাধারণ মানুষের সহায়তা চেয়েছে তারা।

সংবাদমাধ্যম বার্মিংহামলাইভ জানিয়েছে, ওই দুই ধর্ষক শেতাঙ্গ। যার একজন গাঢ় রঙের শার্ট, আরেকজন ধূসর রঙের কাপড় পরে ছিল। এ ঘটনায় ক্ষুব্ধ হয়েছে ব্রিটেনের শিখ সম্প্রদায়। তারা এটিকে টার্গেট করে হামলা হিসেবে অভিহিত করেছেন। ব্রিটিশ এমপি প্রিত কৌড় গিল এ ঘটনার নিন্দা জানিয়ে বলেছেন এ ধরনের ‘প্রকাশ্য বর্ণবাদ’ অত্যন্ত উদ্বেগজনক।

এক মাসেরও কম সময় আগে উলভারহ্যাম্পটনে একটি রেলস্টেশনের বাইরে তিনজন কিশোর দুই শিখ বৃদ্ধের ওপর হামলা চালায়। ওই ঘটনার রেশ না কাটতেই আবার এমন ন্যাক্কারজনক কাজ করল। একটি ভিডিওতে দেখা গেছে, কিশোরদের হামলায় আহত হয়ে ওই দুই বৃদ্ধ মাটিতে পড়েছিল। তখনো এক কিশোর বৃদ্ধদের বারবার লাথি মারছিল। যুক্তরাজ্যে শিখ সম্প্রদায়ের অনেক মানুষ যুক্তরাজ্যে বাস করেন। পরপর এ দুটি ঘটনার পর তাদের মধ্যে শঙ্কা সঙ্গে ক্ষোভ দেখা দিয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ

যুক্তরাজ্যে শিখ তরুণীকে ধর্ষণ, নিজ দেশে ফিরে যাওয়ার হুমকি দিলো ধর্ষকরা

আপডেট সময় ০২:৫৩:০১ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫