ঢাকা ০৫:০২ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ যারা দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদেরকে নজরদারিতে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ডেমরায় বাড়ি থেকে ২ বোমা সদৃশ বস্তু উদ্ধার জাপানে ভারি বৃষ্টিতে ৮ জনের মৃত্যু, টোকিও বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী মোংলা নদীতে দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণ হবে : নৌপরিবহনমন্ত্রী যারা পালিয়ে যায়, তার আর দেশে ফিরতে পারে না: রিজভী শিক্ষার মানোন্নয়ন সভায় শিক্ষকদেরই ঠাঁই হলো না মঞ্চে; কালিহাতীতে তীব্র ক্ষোভ বিদ্যুৎ-গ্যাসের সমস্যা সমাধানে অন্তত দুই বছর লাগবে : অর্থমন্ত্রী বংশালে হেলমেটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট অনার্স পর্যন্ত নারীদের ফ্রিতে পড়াশোনার ব্যবস্থা করা হবে : প্রধানমন্ত্রী

দুপুরে ওসির ভোজসভায় অংশ, রাতে গ্রেপ্তার যুবলীগ নেতা

শরীয়তপুরের জাজিরায় পুলিশের মাসিক ভোজসভা সমালোচনার জন্ম দিয়েছে। পদ্মা সেতু দক্ষিণ থানার ওসি পারভেজ আহমেদ সেলিম দুপুরে নিজের আয়োজিত ভোজসভায় নিষিদ্ধ সংগঠন যুবলীগের সভাপতি মোক্তার বেপারীকে দাওয়াত দিয়ে খাওয়ান। পরে রাতে তাকে গ্রেপ্তার দেখান।

শনিবার (১৩ সেপ্টেম্বর) ভোরে উপজেলার নাওডোবার কালু বেপারী কান্দির নিজ বাসা থেকে থাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন পদ্মা সেতু দক্ষিণ থানার ওসি পারভেজ আহমেদ সেলিম।

এর আগে শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরে থানার ভেতরে অনুষ্ঠিত মাসিক ভোজের আয়োজন করেন ওসি সেলিম নিজেই। এতে অতিরিক্ত পুলিশ সুপারসহ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। অথচ সেই ভোজসভায় টেবিলের একপাশে বসানো হয় নাওডোবা ইউনিয়ন যুবলীগ সভাপতি মোক্তার বেপারীকে।

এ বিষয়ে ওসি পারভেজ আহমেদ সেলিম বলেন, আমাদের নিয়মিত ভোজ অনুষ্ঠানে তিনি নাওডোবা বাজার কমিটির সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন। পরে জানতে পারি তিনি যুবলীগের নেতা। এরপর সার্কেল স্যারের নির্দেশে তাকে রাতেই গ্রেপ্তার করা হয়েছে। তাকে শনিবার সকালে আদালতে পাঠানো হয়েছে।

শরীয়তপুর জেলা পুলিশ সুপার নজরুল ইসলাম বলেন, ওসির বিষয়ে আমরা খতিয়ে দেখছি। উনি যদি কোনো দোষ করে থাকেন ওনার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ

দুপুরে ওসির ভোজসভায় অংশ, রাতে গ্রেপ্তার যুবলীগ নেতা

আপডেট সময় ০১:০২:১২ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫